কবে জানি সূর্য নেমে আসে
বেকারত্বের ঘ্রান মোর নিঃশ্বাসে,
ছেলে মানুষ তবে দায়িত্বের ভার
কেন জানি ব্যর্থ হচ্ছি প্রতিবার।
চেহারা আমার ঢেকে চলি বারবার
ঘুরছি ফিরছি হয়ে এক যাযাবর,
কবে হবে এক ছোট্ট সুযোগ আমার
কবে ভুলে যাবো এই বেকারত্বের ভার।
আহা সময় খুব অদ্ভুত তুমি
আলোর মতো তুমিও দ্রুতগামী,
পিছু না হটে আজ চেষ্টা করি
ফুটপাতে বসে বইয়ের পৃষ্ঠা খুলি।
এতো দেখি এক উল্টো চক্র
কামাই চেনায় আমার সূত্র এখানে,
চেহারার ঘাম শুকাবেনা কভু
এ কেমন সমাজ দিলে প্রভু?
এ কেমন সমাজ দিলে প্রভু?
আমার স্বপ্ন আবার ভাঙতে দেখি
একি বিধাতার পরীক্ষা নাকি?
পুরুষ মানুষ দায়িত্বশীল হবে
আমি বাবার ছায়া হবো কবে?
সাদাকালো সময় গুনে পরিবার
এইতো সময় কিছু এক করিবার,
কবে হবে এই ছোট্ট সুযোগ আমার
কবে মিশে যাবে এই বেকারত্বের ভার।
আহা সময় খুব অদ্ভুত তুমি
আলোর মতো তুমিও দ্রুতগামী,
পিছু না হটে আজ চেষ্টা করি
ফুটপাতে বসে বইয়ের পৃষ্ঠা খুলি।
এতো দেখি এক উল্টো চক্র
কামাই চেনায় আমার সূত্র এখানে,
চেহারার ঘাম শুকাবেনা কভু
এ কেমন সমাজ দিলে প্রভু?
এ কেমন সমাজ দিলে প্রভু?
ভোরের বেলা হেঁটে চলি পথে ঘাটে
বিধাতা করো এই দিনের অবসান,
রোদের নিচে দাঁড়াতে শিখেছি খুব
পারিনা টানতে বোঝা ভার পরিমান।
শিখেছি হাসির মাঝে চোখ লুকাতে
বিধাতা তুমি দিবে নাকো প্রতিদান?
আবার কি তবে পাবনা ফিরে সে বিকেল
এ বিকেল তো খুব বড়ো বেঈমান
এ বিকেল তো খুব বড়ো বেইমান।
Discussion
Public comments for Bekarotto are available on the discussion page.
View discussion