Back to Library
Nostalgic

বেরোতে গেলে কালবৈশাখী লাগে Berote Gele Kalboishakhi Lage

Srijato

Berote Gele Kalboishakhi Lage lyrics by Srijato (2005). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 13, 2026

Release

2005

গীতিকার
শ্রীজাত
Lyrics

এবার যখন কালবৈশাখী হবে তোদের বাড়ি যাব |
লাগোয়া বাগানের কালো পুরোনো পাঁচিল
তার ওপর বসতে পারে একটা দুটো কাক
ঘাসের ওপর লাল পিঁপড়েগুলোকে লক্ষ রেখে
বসে পড়ব |
ততক্ষণে আম গাছের প্রত্যেকটা পাতা
ধুলোর খোলস ছেড়ে বেরিয়ে এসে
লুটিয়ে পড়েছে ভিজে বাতাসের বুকে |
উতালপাতাল আদরে
বাতাসকেও করে ফেলেছে কচি সবুজ |
বাতাসের গায়ে তখন সবুজ সবুজ গন্ধ,
আমগাছের স্যাঁতসেঁতে কোমরে
পিঠ বিছিয়েই তোকে একটা দেশলাই চাইব |

তুই ছুটবি না— হাসবি একগোছা ফুলের মতো,
তারপর ঘাস পেরিয়ে ঘাস পেরিয়ে
রান্নাঘর |
আমপাতাতে ধুলো নেই
গড়গড়ের সুবলডোমের চোখের কোলে কালি নেই
ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বৃষ্টি |

হাইস্কুলের সামনের সরানে কাদা হয়েছে
তেঁতুলবোনার জল উপচে পড়ে
বলাই মামাদের বাড়ির সামনে ছোট্ট একটা ডোবা |
তার ওপর পাটকাঠির বাঁধ দিয়ে
কুঁচো মাছ ধরছে আবান,
ওর পায়ে কাদা ওর হাঁটু ছড়ে যাচ্ছে
ডাবু দিদিমা কি বেঁচে আছে ?
না থাকলে অন্য কেউ ধুনো জ্বেলেছে |
‘আবান আর জল ঘাঁটিস না— বাড়ি আয়—’
তুই চলে এসেছিস, হাতে একটা মোম-দেশলাই |

তোদের বাগানের প্রত্যেকটা পাখিকে তুই চিনিস ?
তাদের আদর করে নাম দিয়েছিস ?
দিসনি ?
তা হলে আমাকে ডায়েরি দিয়েছিস কেন ?
ওই বেগুনি রঙা ফুলের ওপর
হলদে প্রজাপতির কম্বিনেশনে
একটা সালোয়ার বানাসনি কেন ?
সিগারেট ধরাব— একরাশ ধোঁয়া
মিশে যাবে ডাবু-দিদার দেওয়া ধুনোর ধোঁয়ার সাথে |
যদি না মেশে
মেশাতে পারবি না—
তারও সাথে মেশাতে পারবি না ?
দয়াময় কাকুদের মন্দিরের আরতির ঝনাত্ঝম
পৃথিবীর সমস্ত ইলেকট্রিক তার কেটে
পোল ফেলে দিয়ে
জ্বালাতে পারবি না একটা লন্ঠন ?
একদম নিটোল করে কাটতে পারবি না পলতেটা ?
একটুও কালি পড়বে না
একটুও ধুলো না
পাতারা সবুজ — সুবল ডোমের চোখের তলায় কালি নেই
সুডৌল আলো ছড়িয়ে পড়বে
মন্দিরের চাতালে নিজের ইচ্ছেমতো
সমস্ত অন্ধকার না তাড়িয়ে—

পারবি — নাকু, কার্তিক, চন্দ্রশেখর, দীনু সবাইকে ডাকতে ?
আমরা নারকেল কাড়াকাড়ি খেলব |
ওদেরকে না পারিস—
নাম না জানা আরও কয়েকজনকে জোগাড় কর,
আবান ওদের সাথে খেলবে |
হুইসল্ বাজিয়ে ডাক
যেমন করে গৌতম বিকেলবেলা ডাকত সবাইকে
ফুটবল খেলার জন্য,
আর আমরা ওর বাঁশি শুনে ছিটকে বেরোতাম—
আলের ওপর দিয়ে ছ-নম্বর বলটা
হাত বদল করতে করতে |
ডাক—

আবান রোজ হার্বাট হাউস ছুটি হলে
আমার হাতে ওয়াটার বট্ ল, ব্যাগ আর আইকার্ড
দিয়ে আমাকে জিজ্ঞাসা করে
তুমি এসেছো কেন ?
ওর মামমাম-এর মাথায় আমি ব্যুটিক ঢুকিয়ে দিয়েছি
নন্দতাঁতি ঢুকে গেছে—- চাইনিজ প্রিন্ট ঢুকে গেছে
ব্রাশ পেন্ট ফেব্রিক অ্যাপ্লিক
ওর মামমাম জোলাম খায় |
আবানও আধো আধো করে জোলাম চাওয়া শিখে গেছে
আমরা ওকে প্যাপ করে দিই,
ঘাড়ে থাবড়া মেরে ঘুম পাড়িয়ে দিই |

ওর মাথায় আমরা ব্যুটিক ঢোকাইনি
কিন্তু স্কুল ছুটির পর ও
আমার হাত ধরে টেনে নিয়ে যায়
লাগোয়া একটা সিঁড়ি দিয়ে— রোজ
রোজ ওর ওপর উঠে আমাকে বলে
ওর মামমামকে বলতে
ব্যুটিক থেকে চলে আসতে |
বাচ্চা নিতে আসা একটাও মাকে সুন্দরী মনে হয় না
আবানকে আমি কৃষ্ণচূড়া, রাধাচূড়া চিনিয়ে দিয়েছি
তাও ফুটেছে বলে
ওকে মন্দিরের চাতাল চেনাতে পারিনি
ওকে চিলছাদের ওপর ওঠাতে পারিনি |
ওখান থেকে বড়োপুকুরের তালগাছগুলো গোনাতে পারিনি !
ও আমাকে হাত ধরে টেনে উঠিয়ে দিয়েছে
ওর স্কুলের ওপরে কাঠগড়ায় |

আমাকে নামাতে পারবি ?
পারবি না ?
তাহলে ডায়েরি দিয়েছিলি কেন ?
আমি যাব— তোদের বাড়ির পাশের বাগানে
কালবৈশাখী এলেই যাব |
ঠপ ঠাপ ঠুপ ঠাপ করে কচি কচি আমগুলো খসে পড়বে
তুলে তুলে এনে একজায়গায় জড়ো করব
কাঁচা গন্ধে ভিজে যাবে হাতের তালু
আমের বোঁটার কষে হাত চটচটে
ঝাল-নুনের কৌটোটা ফুটো করে রাখবি |
মা জর্দা খায় ?
না স্যাসের মধ্যে ঝাল-নুন চাই না
জর্দার কৌটো চাই—বেগুনি রঙের
পলিপ্যাকের পর পলিপ্যাক উড়ছে আকাশে
সব কটা ঢিল নোঙর করে নামিয়ে ফেলবি
পারবি না ?
না পারলে আবান আবার আমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে
আমার কোনো কথা শুনবে না |
বলবে — মামমামকে আসতে বলো
মামমামকে চলে আসতে বলো
কেন মামমাম ব্যুটিক যাবে ?

আমি পারব না |
তুই পলিপ্যাকগুলো নামিয়ে ফ্যাল
পাখিদের নাম দে
প্রজাপতিদের রং নে
তুই আমাকে ডায়েরি দিয়েছিস
তোর বাড়ির পাশে বাগান আছে
আমি যাব — কালবৈশাখী elei যাব |
তোর কাছে দেশলাই চাইব
জর্দার কৌটো চাইব
আমি পেলেই সেগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দেব আবানকে |
ওর চোখের সামনে থেকে সরিয়ে দেব পলিপ্যাক
তুই বাগানটা দে
আর যেভাবেই হোক খুঁজে বের কর, ডেকে আন
নাকু-কার্তিক-দীনু-চন্দ্রশেখরদের |
আমি আর আবানের স্কুলের ওপর উঠে
ডাকতে পারছি না ওর মামমামকে
খুঁজে বের করতে পারছি না— পারছি না
অথচ আমিই ওর মাথায় ঢুকিয়ে দিয়েছি ভাবনা—
ঢুকে যাওয়া কত সহজ
কিন্তু বেরোতে গেলেই একটা কালবৈশাখী লাগে |

Read in Banglish
Ebar jokhon kalboishakhi hobe toder bari jabo | Lagoa baganer kalo purono pachil Tar opor boste pare ekta duto kak Ghaser opor lal pipreguloke lokkho rekhe Bose porbo | Totokkhone am gacher protyekta pata Dhulor kholos chere beriye ese Lutiye poreche bhije batasher buke | Utalpatal adore Batashkeo kore pheleche kochi sobuj | Batasher gaye tokhon sobuj sobuj gondho, Amgacher syat-syate komore Pith bichiyei toke ekta deshali chaibo | Tui chutbi na— hasbi ekgocha phuler moto, Tarpor ghas periye ghas periye Rannaghor | Ampatate dhulo nei Gorgorer suboldomer chokher kole kali nei Dhuye muche saph kore diyeche brishti | Haiskooler samner sorane kada hoyeche Tetulbonar jol upche pore Bolai mamader barir samne chotto ekta doba | Tar opor patkathir bandh diye Kuncho mach dhorche aban, Or paye kada or hantu chore jachhe Dabu didima ki benche ache ? Na thakle onyo keu dhuno jweleche | ‘Aban ar jol ghantis na— bari ay—’ Tui chole esecheis, hate ekta mom-deshlai | Toder baganer protyekta pakhike tui chinis ? Tader ador kore nam diyechis ? Disni ? Ta hole amake dayeri diyechis keno ? Oi beguni ronga phuler opor Holde projapoti-r combination-e Ekta salwar banasni keno ? Cigarette dhorabo— ekrash dhonya Mishe jabe dabu-didar dewa dhunor dhonyar sathe | Jodi na mishe Mishate parbi na— Tar-o sathe mishate parbi na ? Doyamoy kakuder mondirer arotir jhonat-jhom Prithibir somosto electric tar kete Pole phele diye Jwalate parbi na ekta lantern ? Ekdam nitol kore kat-te parbi na polteta ? Ektu-o kali porbe na Ektu-o dhulo na Patara sobuj — subol domer chokher tolay kali nei Sudoul alo choriye porbe Mondirer chatale nijer icchemoto Somosto ondhokar na tariye— Parbi — naku, kartik, chondroshekhor, dinu sabaike dakte ? Amra narkel karakari khelbo | Oderke na paris— Nam na jana aro koyekjon-ke jogar kor, Aban oder sathe khelbe | Huisl bajiye dak Jemon kore goutam bikelbela daktosabaike Phutbol khelar jonyo, Ar amra or banshi shune chitke berotam— Aler opor diye cho-nombor bol-ta Hat bodol korte korte | Dak— Aban roj Herbert house chuti hole Amar hate water bottle, bag ar icard Diye amake jiggyasa kore Tumi esecho keno ? Or mammam-er mathay ami boutique dhukiye diyechi Nandotanti dhuke geche—- chinese print dhuke geche Brush paint fabric applic Or mammam jolam khay | Aban-o adho adho kore jolam chaowa shikhe geche Amra oke pap kore di, Ghare thabra mere ghum pariye di | Or mathay amra boutique dhokaini Kintu school chuti-r por o Amar hat dhore tene niye jay Lagoa ekta siri diye— roj Roj or opor uthe amake bole Or mammamke bolte Boutique theke chole ashte | Bacchha nite asa ektao make sundori mone hoy na Abanke ami krishnochura, radhachura chiniye diyechi Tao phuteche bole Oke mondirer chatal chenate parini Oke chil-chader opor uthate parini | Okhan theke boropukurer talgachgulo gonate parini ! O amake hat dhore tene uthiye diyeche Or school-er opore kathgoray | Amake namate parbi ? Parbi na ? Tahole dayeri diyechili keno ? Ami jabo— toder barir pasher bagane Kalboishakhi elei jabo | Thap thap thup thup kore kochi kochi amgulo khose porbe Tule tule ene ekjaygay joro korbo Kancha gondhe bhije jabe hater talu Amer botar koshe hat chotchote Jhal-nuner koutota phuto kore rakhbi | Ma jorda khay ? Na saser modhye jhal-nun chai na Jordar kouto chai—beguni ronger Polypack-er por polypack urche akashe Sob kota dhil nongor kore namiye phelbi Parbi na ? Na parle aban abar amake hat dhore tene niye jabe Amar kono kotha shunbe na | Bolbe — mammamke ashte bolo Mammamke chole ashte bolo Keno mammam boutique jabe ? Ami parbo na | Tui polypackgulo namiye phyal Pakhider nam de Projapoti-der rong ne Tui amake dayeri diyechis Tor barir pashe bagan ache Ami jabo — kalboishakhi elei jabo | Tor kachhe deshlai chaibo Jordar kouto chaibo Ami pelei segulo songe songe diye debo abanke | Or chokher samne theke soriye debo polypack Tui baganta de Ar jebhabei hok khunje ber kor, deke an Naku-kartik-dinu-chondroshekhor-der | Ami ar abaner school-er opor uthe Dakte parchi na or mammamke Khunje ber korte parchi na— parchi na Othoco ami-i or mathay dhukiye diyechi bhabna— Dhuke jaowa koto shohoj Kintu berote gelei ekta kalboishakhi lage |

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Ami-i To Tomake Basundharar Songe Alap Koriye Diyechi

আমিই তো তোমাকে বসুন্ধরার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি

Joy Goswami

"আমিই তো তোমাকে বসুন্ধরার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি সোনাদাদের বাড়ির বাইরের দিকে পোড়ো চানঘর তার ছাদের ওপর ডুমুর গাছের বাস"

Nostalgic

O Nirob Math

ও নীরব মাঠ

Subir Nandi

"ও নীরব মাঠ, মাঠের ওপারে ঝাপসা তালের সারি জোছনার কাছে তোমাদের রেখে গেলাম বলতে গিয়েই দেখোনা কেমন যেন কথার ভিতরে ব্যথার হোঁচট খেলাম ।।"

Urban-Melancholic

Jahaji

জাহাজী

Shironamhin

"চেনা শহর, চেনা রাস্তা, পরিচিত ঢাকা ভেসে যাচ্ছি চোখে আলো জ্বেলে, জাহাজীর মত একা ঝরে চুন-সুড়কি, শরীরের দেয়াল"

Nostalgic

Bondhu Toke Mone Pore

বন্ধু তোকে মনে পড়ে

Minar Rahman

"বন্ধু তোকে মনে পড়ে এই শহরে এই বিকেলে একলা কোনো পথে বন্ধু তোকে মনে পড়ে"

Romantic

Mone Thakbe

মনে থাকবে

Munmun Mukherjee

"পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে ? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Discussion

Public comments for Berote Gele Kalboishakhi Lage are available on the discussion page.

View discussion