Back to Library
Nostalgic

আমিই তো তোমাকে বসুন্ধরার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি Ami-i To Tomake Basundharar Songe Alap Koriye Diyechi

Joy Goswami

Ami-i To Tomake Basundharar Songe Alap Koriye Diyechi lyrics by Joy Goswami. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 3, 2026

Album

Single

Release

Unknown

গীতিকার
জয় গোস্বামী
Lyrics

আমিই তো তোমাকে বসুন্ধরার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি
সোনাদাদের বাড়ির বাইরের দিকে পোড়ো চানঘর
তার ছাদের ওপর ডুমুর গাছের বাস
নগেন বলে একটা ছেলে একটা প্ল্যাস্টিকের প্যাকেটে
ভর্তি করছিল ডুমুর
সবে তখন বাচ্চা পেড়েছিল সাদা হলদে বেড়ালটা
আমি আলাপ করাইনি ?
আমিই তো তোমাকে ডেকেছিলাম
জানালার শিকের ওপর হুমড়ি খেতে বাধ্য করেছিলাম |

কাজলকাকুর বাবার গরুটার নাম লক্ষ্মী
ঐ ডুমুর গাছের ফাঁক দিয়ে
এক চিলতে জংলা মাঠের ওপর
গর্ভবতী লক্ষ্মী প্ল্যাসেন্টা
আস্তে আস্তে বাছুরটা ভুমিষ্ট হল
উঠে দাঁড়াল
মা লক্ষ্মী চেটে খেল জীবাণু-বীজাণু

শ্যামপার্কে ছিটকে পড়ে গেলে
ছড়ে গেল হাঁটু
স্কুলের নীল প্যান্টটার ছিঁড়ে যাওয়া
ভয়—
কে ছিল তোমার সঙ্গে
গঙ্গা জলের নীচে পড়ে থাকা পলি
সেই পলি তুলে পুতুল গড়ার ব্যর্থ চেষ্টা

বাথরুমের জং ধরা ফ্লাশ-এর ওপর
গোলা পায়রা —পালক —ডিম
সারা দুপুর সবার ঘুমের সুযোগে
বাথরুমের দরজা বন্ধ করে
পায়রা ধরা
একদিন লুকিয়ে খেলে নেভিকাট
মুখে কীরকম গরম লাগছিল
মনে হচ্ছিল পুড়ে যাবে
তবুও ছাড়োনি —-
ধোঁয়ার সঙ্গে প্রথম মোলাকাৎ
নিষিদ্ধ স্বাদ

সাধুপুরির ভগ্নস্তুপ
যে ভাঙা বাড়ির ওপর আগাছা
নাকি আগাছার ওপরেই বাড়িটা
বোঝা যেত না
কেন যে ওটার নাম সাধুপুরি
ভুলে গেছ ?
কিন্তু মনে আছে
টকটকে লাল একটা ফড়িং-এর পেছন পেছন
তাড়া করেছিলে চাটুজ্জেদের শিবমন্দির থেকে
ধাওয়া করতে করতে
পৌঁছে গেছিলে সেই হানা বাড়িটাতে
কী অসম্ভব সুন্দরী সেই ফড়িংটার
পিছু নিতে নিতে
ঢুকে পড়েছিলে সেই পোড়ো বাড়িতে
মাকড়সার জাল—অন্ধকার
অন্ধকারের মধ্যে হারিয়ে গেছিল ফড়িংটা
বা আটকে গেছিল —- মাকড়সার জালে
হঠাৎ গা ছমছম
একা মনে হয়েছিল তোমার
আমি কিন্তু ছিলাম

তোমার পা পড়ে গেছিল কাঁচা বিষ্ঠায়
অবাক হয়েছিলে —- তালপুকুরের পাথরটার ওপর
কচলে কচলে পা ধুতে ধুতে
ভেবেছিলে কে এত নিশ্চিন্তে পায়খানা
করে এরকম ভুতুরে বাড়িতে

মেজমামুর বাড়ির গন্ধরাজ গাছটা
তার পাশেই বেঁটে জবা গাছটা
তার পাশেই চিনিচম্পা
আর তার পাশে সেই জোড়া পেয়ারা গাছটা
যা তোমার শয্যার মতোই নিরিবিলি ছিল
মগডালে বসে হেলান দিয়ে
কাঁচা পেয়ারার গায়ে হাত বোলাতে বোলাতে
চোখ চলে যেত ইলেকট্রিক পোল
বাঁকা খেজুর গাছটাকে পেরিয়ে
ধানক্ষেত আর ধানক্ষেত
আর ছবির মতো একটা হলদেটে বাড়ি
কাউকে কোনোদিন জিজ্ঞাসা করনি
ওটা কী ?

একের পর এক লোক পেরিয়ে যেত
সাইকেলে, হেঁটে, ছাতা মাথায়
ততক্ষণে আইসক্রিমওলা হর্ন বাজাতে শুরু করত
লাল, সবুজ, হলদে, সাদা অমৃত
দশপয়সায় দুটো

কয়েক মুহূর্তের জন্য তুমি একবার হারিয়ে গেছিলে
ঘুরে দাঁড়িয়ে খুঁজে পাওনি কাউকে
বেলুনওলা, ওমলেটভাজা, নাগরদোলা
ছ্যাৎ করে উঠেছিল তোমার বুকের ভেতর
কান্না পায়নি ?
তখন তুমি একটা পাড়াও চেনো না
পৃথিবী তো দূরের কথা |

আজকে যখন বয়স্ক চোখে
গঙ্গার জলে ভাসতে থাকা
বয়ার গায়ে শ্যাওলা দেখো
কিংবা তীরের দিকে অদ্ভুত নোঙরা কিছু
যার নিজস্ব চরিত্র হারিয়ে
এখন নোঙরা—- অজানা হয়ে গেছে
তারই পাশে শিকড়গাড়া
ক্যাপস্টানটা দেখো জং পড়েছে কি না
কিম্বা বাইপাসের ধারে দাঁড়িয়ে থাকা
কালো কাচের সুমোর ভেতর
ঘনিষ্ঠতা প্রত্যক্ষ করো
মনে রেখো
আমিই তোমাকে পৃথিবীর সঙ্গে আলাপ
করিয়ে দিয়েছিলাম

Read in Banglish
Ami-i to tomake basundharar songe alap koriye diyechi Sonadader barir bayerer dike poro changhor Tar chader opor dumur gacher bas Nagen bole ekta chele ekta plastic-er packete Vorti korchilo dumur Sobe tokhon bacha perechilo sada holde beralta Ami alap koraini? Ami-i to tomake dekhechilam Janalay shiker opor humri khete baddho korechilam | Kajolkakur babar gorutar nam Lokkhi Oi dumur gacher fak diye Ek chilte jongla mathher opor Gorbhoboti Lokkhi placenta Aste aste bashurta bhumishtho holo Utthe daralo Ma Lokkhi chete khelo jiban-bijanu Shyamparke chitke pore gele Chhore gelo hatu School-er neel pant-tar chhire jawa Voy— Ke chilo tomar songe Gonga joler niche pore thaka poli Shei poli tule putul gorar byartho chesta Bathroom-er jong dhora flush-er opor Gola payra — palok — dim Sara dupur sobar ghumer sujoge Bathroom-er dorja bondho kore Payra dhora Ekdin lukiye khele Navicut Mukhe kirokom gorom lagchilo Mone hochilo pure jabe Tobuo charoni —- Dhoyar songe prothom molakat Nishiddho shad Sadhupurir bhognostup Je bhanga barir opor agacha Naki agachar oporei barita Bojha jeto na Keno je otar nam Sadhupuri Vule gecho? Kintu mone ache Toktoke lal ekta phoring-er pechon pechon Tara korechile Chatujjeder Shibmondir theke Dhawa korte korte Pouche gechile shei hana baritate Ki osombhob sundori shei phoring-tar Pichhu nite nite Dukhe porechile shei poro barite Makorshar jal—ondhokar Ondhokarer modhye hariye gechilo phoringta Ba atkye gechilo —- makorshar jale Hothat ga chomchom Eka mone hoyechilo tomar Ami kintu chilam Tomar pa pore gechilo kacha bishthay Obak hoyechile —- Talpukurer pathortar opor Kochle kochle pa dhute dhute Vebiechile ke eto nischinte paykhana Kore erokom bhuture barite Mejmamur barir gondhoraj gachta Tar pashei bente joba gachta Tar pashei chinichompa Ar tar pashe shei jora peyara gachta Ja tomar sojjar motoi nirobili chilo Mogdale bose helan diye Kacha peyarar gaye hat bolate bolate Chokh chole jeto electric pole Banka khejur gachtake periye Dhan-khet ar dhan-khet Ar chobir moto ekta holdete bari Kaukke konodin jiggesha koroni Ota ki? Eker por ek lok periye jeto Sicycle-e, hente, chata mathay Totokhne ice-cream-ola horn bajate shuru koro Lal, sobuj, holde, sada omrito Dosh poysay duto Koyek muhurter jonno tumi ekbar hariye gechile Ghure dariye khunje paoni kaukke Belunola, omelette-bhaja, nagordola Chhyat kore utthechilo tomar buker bhetor Kanna payni? Tokhon tumi ekta para-o cheno na Prithibi to durer kotha | Ajke tokhon boyoshko chokhe Gongar jole bhaste thaka Boyar gaye sheola dekho Kimba tirer dike odbhut nongra kichu Jar nijoshwo choritro hariye Ekhon nongra—- ojana hoye geche Tar-i pashe shikorgara Capstan-ta dekho jong poreche ki na Kimba bypass-er dhare dariye thaka Kalo kacher Sumo-r bhetor Ghonishthota protkyokkho koro Mone rekho Ami-i tomake prithibir songe alap koriye diyechilam

Related songs

More songs you may enjoy.

Nostalgic

Berote Gele Kalboishakhi Lage

বেরোতে গেলে কালবৈশাখী লাগে

Srijato

"এবার যখন কালবৈশাখী হবে তোদের বাড়ি যাব | লাগোয়া বাগানের কালো পুরোনো পাঁচিল তার ওপর বসতে পারে একটা দুটো কাক ঘাসের ওপর লাল পিঁপড়েগুলোকে লক্ষ রেখে"

Romantic

Mone Thakbe

মনে থাকবে

Munmun Mukherjee

"পরের জন্মে বয়স যখন ষোলোই সঠিক আমরা তখন প্রেমে পড়বো, মনে থাকবে ? বুকের মধ্যে মস্তো বড় ছাদ থাকবে"

Melancholic

Aaj Ei Akash

আজ এই আকাশ

Adit

"আজ এই আকাশ কালো হয়ে বৃষ্টি ঝরে তোকেই ধরে ছন্নছাড়া হয়ে আমি খুঁজি তোরে আপন মনে"

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Devotional

Surah Nas

সুরা নাস

Kazi Nazrul Islam

"শুরু করিলাম লয়ে নাম আল্লার, করুণা ও দয়া যাঁর অশেষ অপার। বল, আমি তাঁরই কাছে মাগি গো শরণ সকল মানবে যিনি করেন পালন।"

Devotional

Surah Shams

সুরা শাম্‌স্

Kazi Nazrul Islam

"শুরু করি লয়ে নাম মহান আল্লার, যিনি সব দয়া-কৃপা-করুণা-আধার। শপথ রবি ও রবি-কিরণের যখন চন্দ্র চলে সে পিছনে তার,"

Discussion

Public comments for Ami-i To Tomake Basundharar Songe Alap Koriye Diyechi are available on the discussion page.

View discussion