বেশ তো না হয় সপ্তঋষির,
অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার,
কথাগুলো সব ক্লান্ত হবে,
তবুও তো তুমি আমারই রবে ।
বেশতো না হয় হাস্নুহেনার গন্ধ
ছড়ানো আবেশ ভরানো
এই যে রাত্রি বিদায় লবে,
তবুও তো তুমি আমারই রবে ।।
জানো কি জানো না ফুলেরই এ mala
হবে কি হবে না ভুলেরই সে জ্বালা,
হয়তো দ্বিধায় দাও গো বিদায়
এইটুকু শুধু কবে ।।
রবো কি রবো না এত কাছাকাছি
তুমি আছো বলে আমিও তো আছি,
আসুক আড়াল রবো চিরকাল
হৃদয়ের অনুভবে ।।
Discussion
Public comments for Besh To Na Hoy Saptarshir are available on the discussion page.
View discussion