মোর সপ্তসুরের সপ্তডিঙ্গা তীর খোঁজে Mor Saptasurer Saptadinga Teer Khoje

মোর সপ্তসুরের সপ্তডিঙ্গা তীর খোঁজে–
পাল যেন তার হাওয়ার সুরে মীড় খোঁজে ।।

স্বপ্নে আকাশ নীল হলো
আর তোমার সাথে আমার আঁখির মিল হলো–
পাখি যেমন দিনের শেষে নীড় খোঁজে ।।

এ কোন্ দোলা হৃদয়ে আজ পাই আমি
কোথায় যেন হারিয়ে শুধু যাই আমি ।

মালার যত ফুল ছিল
বুঝি নি তো তাতে কাঁটার ভুল ছিল–
সুখের মাঝে মর্মে যেন জমায় ব্যথার ভীড় ও যে ।।

বাংলিশ/Banglish

Mor saptasurer saptadinga teer khoje– Pal jeno tar hawar sure meed khoje. Swapne akash neel holo Ar tomar sathe amar ankhir mil holo– Pakhi jemon diner sheshe need khoje. E kon dola hridoye aj pai ami Kothay jeno hariye shudhu jai ami. Malar joto phul chhilo Bujhi ni to tate kantar bhul chhilo– Sukher majhe morme jeno jomay byathar bheer o je.

Discussion

Public comments for Mor Saptasurer Saptadinga Teer Khoje are available on the discussion page.

View discussion