Back to Library
Romantic

সোনার নামে নাম দিল কে ও সুন্দরী Sonar Name Nam Dilo Ke O Sundori

Tarun Bandyopadhyay

Sonar Name Nam Dilo Ke O Sundori lyrics by Tarun Bandyopadhyay (1965). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Lyrics

সোনার নামে নাম দিল কে ও সুন্দরী
রূপের গুণে রূপ হয়েছে অপ্সরী
আহা, মরি মরি, আহা মরি মরি ।।

নীলকন্ঠ পাখীর পালক খোঁপার বাহারে
বিজুলির ঝিলিক লাগে মুক্ত মণিহারে
ফুলের বনে ফুলশয্যার ফুলপরি ।।

ময়ূর পেখম মন তোমার নাচে শরমে
পলাশফুলের হাসি তোমার আমার মরমে ।
নীলপদ্ম নেশার নয়ন আকাশ দেখেছে
উধাও মনের হংস দু’টি স্বপ্ন রেখেছে
তোমায় দেখে জ্যোত্স্নাধারা ভুল করি ।।

Read in Banglish
Sonar name nam dilo ke o sundori Ruper gune rup hoyeche opsori Aha, mori mori, aha mori mori .. Neelkontho pakhir palok khopar bahare Bijulir jhilik lage mukto monihare Phuler bone phulshojjar phulpori .. Moyur pekhom mon tomar nache shorome Polashphuler hashi tomar amar morome . Neelpodmo neshar noyon akash dekheche Udhao moner hongsho du’ti shopno rekheche Tomay dekhe jyotsnadhara bhul kori ..

Related songs

More songs you may enjoy.

Romantic

Sei Meyeti Noyone Duti Kajol Poreche

সেই মেয়েটি নয়নে দু’টি কাজল পরেছে

Tarun Bandyopadhyay

"সেই মেয়েটি নয়নে দু’টি কাজল পরেছে তার সে কালো চোখের আলোয় ভুবন ভরেছে মুখে তার মিষ্টি হাসি সে যে সর্বনাশী"

Romantic

Besh To Na Hoy Saptarshir

বেশ তো না হয় সপ্তঋষির

Tarun Bandyopadhyay

"বেশ তো না হয় সপ্তঋষির, অস্তে যাওয়ার প্রহরে হাওয়ার, কথাগুলো সব ক্লান্ত হবে, তবুও তো তুমি আমারই রবে ।"

Romantic

Alta Payer Alto Chowa Poreche

আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে

Tarun Bandyopadhyay

"আলতা পায়ের আলতো ছোঁয়া পড়েছে, আল দিয়ে কে গেছে কোথায় জানি না । সবুজ ধানের শীষ যে ক’টি ঝরেছে। শিস্ দিয়ে কোন ময়না কী গায় জানি না ।।"

Melancholic

Shesh Prohorer Bhiru Noyon

শেষ প্রহরের ভীরু নয়ন

Tarun Bandyopadhyay

"শেষ প্রহরের ভীরু নয়ন ব্যথায় ছল ছল। তবু তুমি নীরব কেন একটু কিছু বল।"

Nostalgic

Modhumoti Jay Boye Jay

মধুমতী যায় বয়ে যায়

Tarun Bandyopadhyay

"মধুমতী যায় বয়ে যায় । কবির তুলিতে আঁকা, পূণ্য মমতা মাখা আপনার মনে বয়ে যায় ।।"

Romantic

Mor Saptasurer Saptadinga Teer Khoje

মোর সপ্তসুরের সপ্তডিঙ্গা তীর খোঁজে

Tarun Bandyopadhyay

"মোর সপ্তসুরের সপ্তডিঙ্গা তীর খোঁজে– পাল যেন তার হাওয়ার সুরে মীড় খোঁজে ।। স্বপ্নে আকাশ নীল হলো আর তোমার সাথে আমার আঁখির মিল হলো–"

Discussion

Public comments for Sonar Name Nam Dilo Ke O Sundori are available on the discussion page.

View discussion