মধুমতী যায় বয়ে যায় ।
কবির তুলিতে আঁকা,
পূণ্য মমতা মাখা
আপনার মনে বয়ে যায় ।।
শ্যামল দুই তীরে
সন্ধ্যা নামে ধীরে
ঘরে ঘরে দীপ জ্বলে
ছায়া দোলে পলে পলে,
চাঁদ হাসে মধু জোছনায় ।।
কত প্রেমিক প্রেমিকা আসি
নিরজন এই কুলে
মিশায়ে গেছে আঁখিজল,
তাই আলোতে ছায়াতে duli
ছোট ছোট ঢেউ তুলি,
বেদনায় করে টলমল ।
মধুর কলতানে
চুপি চুপি কানে কানে
ফেলে আসা কতো স্মৃতি
মধুময় সেই তিথি,
দিবানিশি সবারে শোনায় ।।
Discussion
Public comments for Modhumoti Jay Boye Jay are available on the discussion page.
View discussion