Back to Library
Rebellious

বেশি ভালো ভালো না Beshi Bhalo Bhalo Na

Aia Lemonsky

Read Beshi Bhalo Bhalo Na in Bengali and Banglish transliteration, from Raw.

Updated

Lyrics

তোমার যত্নে গড়া দেয়ালগুলো জাপটে ধরতে চাইছে
মায়ার বাঁধন সিলিং ফ্যানের আগল থেকে দুলছে
কোমল আঙ্গুলগুলোর ধার বেড়েছে কব্জিটা টের পাচ্ছে
অটুট বিশ্বাস জমে নিঃশ্বাস যেন থমকে ক্ষমা চাইছে

কোনো বেজোড় এখন সজোর টানে
পাজর ভাঙ্গা আদর চিনে
কাতর থেকে পাথর মনের
শক্তি পরখ করছে
আর ‘যুক্তি তোমার অকাট্য’ বলে
মুচকি হাসি হাসছে।

যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে – করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ।।

বেশি ভালোর লোভ দেখিয়ে পোষ মানাবে – তা হবে না
গভীর ক্ষত দাগ বসিয়ে দারুন কিছু? – দাগ যাবে না

রাতের পরে দিন আসে তা মগজ ভাবে- মন ভাবে না
ঝড়ের তোড়ে ধ্বংসলীলায় ধৈর্য কারো ঢাল হবে না।

পাখনা গজায় মরবে বলে- উঠলে চুড়ায় পড়বে জোড়ে
অধিক সাধুর গাজন জলে- থাকলে সুখে ভুতের কিলে

জটিল পথে সরল খুঁজে- সরল পথে জটিল মিলে
ঝোপ বুঝে কোপ মারার আশায়- কার ঠিকানা কোন মিছিলে?

কোনো বেজোড় এখন সজোর টানে
পাজর ভাঙ্গা আদর চিনে
কাতর থেকে পাথর মনের
শক্তি পরখ করছে
আর ‘যুক্তি তোমার অকাট্য’ বলে
মুচকি হাসি হাসছে।

যদি দ্বিগুণ হয়ে ফাগুন আসে – করবো আমি বিদ্রোহ
বেশি ভালো ভালো না তাই এসবে নেই আগ্রহ।।

Read in Banglish
Tomar jotne gora deyal gulo japte dhorte chaichhe Mayar badhon ceiling fan-er agol theke dulchhe Komol angul gulor dhar berechhe kobjita ter pachchhe Otut bisshas jome nisshas jeno thomke khoma chaichhe Kono bejor ekhon sojor tane Pajor bhanga ador chine Kator theke pathor moner Shokti porokh korchhe Ar 'jukti tomar okattyo' bole Muchki hasi haschhe. Jodi dwigun hoye phagun ase – korbo ami bidroho Beshi bhalo bhalo na tai esobe nei agroho. Beshi bhalor lobh dekhiye posh manabe – ta hobe na Gobhir khoto dag bosiye darun kichhu? – dag jabe na Rater pore din ase ta mogoj bhabe - mon bhabe na Jhorer tore dhongsholilay dhoirjo karo dhal hobe na. Pakhna gojay morbe bole - uthle churay porbe jore Odhik sadhur gajon jole - thakle sukhe bhuter kile Jotil pothe sorol khunje - sorol pothe jotil mile Jhop bujhe kop marar ashay - kar thikana kon michhile? Kono bejor ekhon sojor tane Pajor bhanga ador chine Kator theke pathor moner Shokti porokh korchhe Ar 'jukti tomar okattyo' bole Muchki hasi haschhe. Jodi dwigun hoye phagun ase – korbo ami bidroho Beshi bhalo bhalo na tai esobe nei agroho.

Related songs

More songs you may enjoy.

Stressed

Kaaj Taaj

কাজ তাজ

Aia Lemonsky

"জ্বালিও না তো আমাকে জ্বালিয়ো না তো শত কাজে ডুবছি- একই পথে ঘুরছি মনোযোগ অতি প্রয়োজন।"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Beshi Bhalo Bhalo Na are available on the discussion page.

View discussion