Back to Library
Stressed

কাজ তাজ Kaaj Taaj

Aia Lemonsky

Read Kaaj Taaj in Bengali and Banglish transliteration, from Kaaktaal Raw.

Updated

Album
Kaaktaal Raw
Release

2021

গীতিকার
আয়া লেমনস্কি
কণ্ঠশিল্পী
আয়া লেমনস্কি
ধরণ
আধুনিক
Lyrics

জ্বালিও না তো
আমাকে জ্বালিয়ো না তো
শত কাজে ডুবছি- একই পথে ঘুরছি
মনোযোগ অতি প্রয়োজন।

তাই
জ্বালিও না তো
আমাকে জ্বালিও না তো
এখন আমি কাঁদবো – সব ছেড়ে ভাগবো
ডেডলাইন কাছে শেষ করবো কখন
আমি জানিনা, ভালো লাগেনা কিছু
এত ব্যস্ততা এত কাজ ছাড়ছেনা পিছু

তাই
জ্বালিও না তো
কাজ আছে -জ্বালিয়ো না তো
শত শত ফিডব্যাক – কমিউনিকেশন গ্যাপ
জট পাকিয়ে মাথা ধরেছে ভীষণ

বল কি হবে, বল কি হবে এসব করে?
জোড়াতালি- ভুগিচুগি জানি সবই ঘুরে ফিরে
তারপরও দুচোখ বুজে কাজ করে যাই
শুধু প্যারা খাওয়া শেষ হলেই যে শান্তি খুঁজে পাই।

তাই
জ্বালিও না তো
আমাকে জ্বালিও না তো
ঘুমে চোখ ঢুলছে- তবু হবে চলতে
পাশে বসো চুপচাপ আরও কিছুক্ষণ

কিন্তু
জ্বালিও না তো
কাজ আছে – জ্বালিও না তো
তুমি ভুল বুঝো না- দূরে চলে যেওনা
পাশে বসো চুপচাপ আরও কিছুক্ষণ

জ্বালিও না তো
কাজ আছে – জ্বালিও না তো
জ্বালিও না তো
আমাকে জ্বালিও না তো ।

Read in Banglish
Jwalio na to Amake jwaliyo na to Shato kaje dubchi- ek-i pothe ghurchi Monojog oti proyojon. Tai Jwalio na to Amake jwalio na to Ekhon ami kandbo – sob chere bhagbo Deadline kache shesh korbo kokhon Ami janina, bhalo lagena kichu Eto byastota eto kaaj charchena pichu Tai Jwalio na to Kaaj ache -jwaliyo na to Shato shato feedback – communication gap Jot pakiye matha dhoreche bhishon Bol ki hobe, bol ki hobe eshob kore? Joratali- bhugichugi jani sob-i ghure fire Tarpor-o duchokh buje kaaj kore jai Shudhu para khaowa shesh holei je shanti khunje pai. Tai Jwalio na to Amake jwalio na to Ghume chokh dhulche- tobu hobe cholte Pasho bosho chupchap aro kichukhon Kintu Jwalio na to Kaaj ache – jwalio na to Tumi bhul bujho na- dure chole jeyona Pasho bosho chupchap aro kichukhon Jwalio na to Kaaj ache – jwalio na to Jwalio na to Amake jwalio na to.

Related songs

More songs you may enjoy.

Rebellious

Beshi Bhalo Bhalo Na

বেশি ভালো ভালো না

Aia Lemonsky

"তোমার যত্নে গড়া দেয়ালগুলো জাপটে ধরতে চাইছে মায়ার বাঁধন সিলিং ফ্যানের আগল থেকে দুলছে কোমল আঙ্গুলগুলোর ধার বেড়েছে কব্জিটা টের পাচ্ছে"

Joyful

Brishtir Gaan

বৃষ্টির গান

Joler Gaan

"বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান, বানের জলে ভাসলো পুকুর ভাসলো আমার গান। বন্ধু আইসোরে… কোলেতে বসতে দেবো, মুখে দেবো পান।"

Romantic

Eita Tomar Gaan

এইটা তোমার গান

Chandrabindoo

"এইটা তোমার গান তুমি লোডশেডিং এ চাঁদের আলোর স্বর, তুমি জ্বরের শেষে সূর্য ধোয়া ঘর।"

Dreamy

Emon Jodi Hoto

এমন যদি হত

Joler Gaan

"এমন যদি হত আমি পাখির মত উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ।"

Serene

Ronger Gaan

রঙের গান

Joler Gaan

"লিলুয়া বাতাস, নিরাগ পানি, আয়েসি বৈঠার ছুপ। শালুক-সাদায় ঘাসফড়িংটা উড়তে উড়তে চুপ। কালো পানকৌড়ি ভাসতে ভাসতে ডুব॥"

Melancholic

Avijog

অভিযোগ

Tanveer Evan

"আমার সকল অভিযোগে তুমি তোমার মিষ্টি হাসিটা কি আমি আমার না বলা কথার ভাজে তোমার গানের কত সুর ভাসে।"

Discussion

Public comments for Kaaj Taaj are available on the discussion page.

View discussion