ব্যথার শহর Bethar Shohor

এখনোকি বাকি কিছু রয়ে গেছে মাথা নিচু
শহরের সারারাতে ছায়া কুড়োবার,
তবুও কি বাকি কিছু রয়ে গেছে পিছুপিছু
অকারণে ছায়াদের ব্যথা জমাবার,

ছায়াদের নাম নেই আর শুধু
ব্যথার পাহাড়..
ব্যথার শহর জুড়ে ব্যথার পাহাড়
তবু কুরে খায় ছায়ার অন্ধকার,
বাকি থেকে যায়, মৃত সভ্যতার
মাটির গভীরে ব্যথার আবিষ্কার..

এখনওকি বাকি কিছু, কিছু বাকি রয়ে গেছে
ছায়াপথে পিছু হারাবার,
শহরের গায়ে জমা তারাদের স্মৃতি শুধু
চেনা শোক তোমার আমার,

ব্যথারাও বহুদূর হেঁটে এসে একা একা
আগুন পোহায় আলো নয়,
তুমি আমি শুধু ছায়া বহুকাল আগে জমা
মেঘেদের মূকাভিনয়।

ব্যথাদের নাম নেই শুধু ব্যথার পাহাড়
ব্যথার শহরে শুধু ব্যথার পাহাড়,
তবু থেকে যায় মায়া জোছনায়,
বাকি থেকে যায়, ধ্বংসের ভেজা গায়
পরিযায়ী পাখিদের ডানার আবিষ্কার।

বাংলিশ/Banglish

Ekhonoki baki kichu roye geche matha nichu Shohorer sararate chaya kurobar, Tobuo ki baki kichu roye geche pichupichu Okarone chayader byatha jomabar, Chayader naam nei aar shudhu Byathar pahar.. Byathar shohor jure byathar pahar Tobu kure khay chayar ondhookar, Baki theke jay, mrito sobhyotar Matir gobhire byathar abishkar.. Ekhonoki baki kichu, kichu baki roye geche Chayapothe pichu harabar, Shohorer gaye joma tarader sriti shudhu Chena shoke tomar amar, Byatharao bohudur hete eshe eka eka Aagun pohay alo noy, Tumi ami shudhu chaya bohukal age joma Megheder mukanabhinoy. Byathader naam nei shudhu byathar pahar Byathar shohore shudhu byathar pahar, Tobu theke jay maya jochonay, Baki theke jay, dhongser bheja gay Porijayi pakhider danar abishkar.

Discussion

Public comments for Bethar Shohor are available on the discussion page.

View discussion