ওরে মনপাখি
ভেঙে আয় খাঁচা।
এমন একাকী
সহজ নয় বাঁচা…
না-দিয়ে ফাঁকি,
ফিরে আবার চা।
এ মন একাকী
সহজ নয় বাঁচা…
নারে সারে না, কিছুতেই এ’জখম
এই মন এক ফুরিয়ে যাওয়া মোম!
থেকে যাবি তুই শেষ, তুই-ই প্রথম
ভালোবাসা…
আছে যা আমার তোরই সেই সবই যে
নিজেরই তো নেই, আমি আর এই নিজে
পড়ে নে যদি পড়তে চাস ভিজে
চোখের ভাষা…
পারবি কেবল সামলাতে তুই
ভাল্লাগে না, কোনও কিছুই
কেন প্রেম, এতো সর্বনাশা!
ও সাওয়ারে
তোর অপেক্ষাতেই রয়েছি, দাঁড়িয়ে হায়—
ফিরব না তোকে না-নিয়ে।
অবুঝ এ’ জীবনকে আমার, বোঝানো দায়
কীভাবে নেবো মানিয়ে?
নারে সারে না, কিছুতেই এ’ জখম
এই মন এক ফুরিয়ে যাওয়া মোম!
থেকে যাবি তুই শেষ, তুই-ই প্রথম
ভালোবাসা…
আছে যা আমার তোরই সেই সবই যে
নিজেরই তো নেই, আমি আর এই নিজে
পড়ে নে যদি পড়তে চাস ভিজে
চোখের ভাষা…
পারবি কেবল সামলাতে তুই
ভাল্লাগে না, কোনও কিছুই
কেন প্রেম, এতো সর্বনাশা!
ও সাওয়ারে
এই মন আওয়ারা
সাওয়ারে
চায় তোর সাহারা
সাওয়ারে
একবার দে সাড়া
সাওয়ারে
ও সাওয়ারে
তুই চল না সাথে
সাওয়ারে
আয় দিন বদলাতে
সাওয়ারে
সব তোরই হাতে
সাওয়ারে
Discussion
Public comments for Saware are available on the discussion page.
View discussion