ভাবের উদয় যেদিন হবে,
সেদিন হৃদ-কমলে রূপ ঝলক দিবে।।
শতদল সহস্রদল
এক রূপে করছে আলো
সে রূপে যে নয়ন দিল
মহাকাল সামনে তার কি করিবে।।
ভাবশূন্য হইলে হৃদয়
বেদ পড়িলে কি ফল দেয়
ভাবের ভাব থাকলে সদায়
গুপ্ত ব্যক্ত সব জানা যাবে।।
অদৃষ্ট সাধনা করা
যেমন আন্ধার ঘরে সর্প ধরা
লালন বলে, ভাবুক যারা
ভাবের বাতি জ্বেলে সে চরণ পাবে।।
Discussion
Public comments for Bhaber Uday Jedin Hobe are available on the discussion page.
View discussion