দেখেছি তোমাকে শ্রাবনে
দেখেছি তোমাকে শ্রাবনে..
কাছে তুমি এলে চাই
আরও বেশি কাছে,
মনে প্রেম জমে তাই
মেঘ করে আছে,
বৃষ্টি না থামে জীবনে ..
দেখেছি তোমাকে শ্রাবনে
দেখেছি তোমাকে শ্রাবনে..
জলে ভিজে যাওয়া দিন
জল রঙে আঁকা রাত,
কোনোদিকে পড়েনা নজর।
তোমারই তো চেয়ে পথ
বসে আছি আমি আর,
একা একা দাঁড়িয়ে শহর।
টুপটাপ কথাই ঠোঁটে ঝরে পড়ে
মন যে অকারণে তুমি তুমি করে,
হাত ছুঁয়ে আসি গোপনে ..
দেখেছি তোমাকে শ্রাবনে
দেখেছি তোমাকে শ্রাবনে..
ছায়া ফেলে হেঁটে যাও
পাশ দিয়ে তুমি যেই,
পায় চোখ তাকিয়ে আরাম।
ভুলে সব ঠিকানাই
গেছি বাদবাকিদের,
মনে শুধু একটাই নাম।
কাছে তুমি এলে চাই
আরও বেশি কাছে,
মনে প্রেম জমে তাই
মেঘ করে আছে,
বৃষ্টি না থামে জীবনে ..
আও সাঁইয়া ..
Discussion
Public comments for Dekhechi Tomake Srabone are available on the discussion page.
View discussion