Back to Library
Nostalgic

ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি Bhese Ashe Sudur Smritir Surabhi

Sandhya Mukherjee

Bhese Ashe Sudur Smritir Surabhi lyrics by Sandhya Mukherjee (1943). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ভেসে আসে সুদূর স্মৃতির সুরভি
হায় সন্ধ্যায়।
রহি’ রহি’ কাঁদি’ ওঠে সকরুণ
পূরবী, আমারে কাঁদায়।।

কা’রা যেন এসেছিল,
এসে ভালোবেসেছিল,
ম্লান হ’য়ে আসে মনে তাহাদের সে-ছবি
পথের ধুলায়।।

কেহ গেল দ’লি– কেহ ছ’লি, কেহ গলিয়া
নয়ন নীরে;
যে গেল সে জনমের মত গেল চলিয়া
এল না ফিরে।
কেহ দুখ দিয়া গেল
কেহ ব্যথা নিয়া গেল
কেহ সুধা পিয়া গেল
কেহ বিষ-করবী ;
তাহারা কোথায়, হায় তাহারা কোথায়।।

Read in Banglish
Bhese ashe sudur smritir surabhi Hay shondhyay. Rohi’ rohi’ kadi’ othe sokorun Purabi, amare kaday. Ka’ra jeno eshechhilo, Eshe bhalobeshechhilo, Mlan hoye ashe mone tahader se-chobi Pother dhulay. Keho gelo doli– keho chholi, keho goliya Noyon nire; Je gelo se jonomer moto gelo choliya Elo na phire. Keho dukh diya gelo Keho byatha niya gelo Keho sudha piya gelo Keho bish-korobi; Tahara kothay, hay tahara kothay.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Se Chole Geche Bole Ki Go

সে চলে গেছে বলে কি গো

Kazi Nazrul Islam

"সে চলে গেছে বলে কি গো স্মৃতিও তার যায় ভোলা।(হায়) মনে হলে তার কথা আজও মর্মে যে মোর দেয় দোলা॥"

Nostalgic

Ajo Modhur Bashori Baje

আজো মধুর বাঁশরি বাজে

Feroza Begum

"আজো মধুর বাঁশরি বাজে গোধূলি লগনে বুকের মাঝে।। আজো মনে হয় সহসা কখন জলে ভরা দু’টি ডাগর নয়ন"

Melancholic

Hay Sorone Ashe Go Otit Kotha

হায় স্মরণে আসে গো অতীতকথা

Kazi Nazrul Islam

"হায় স্মরণে আসে গো অতীতকথা। নয়নে জল ভরে তাই হৃদয় করে ব্যথা। মুখ তার রহি রহি পড়ে মোর মনে॥"

Nostalgic

Sei Mithe Sure Mather Banshori Baje

সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে

Kazi Nazrul Islam

"সেই মিঠে সুরে মাঠের বাঁশরি বাজে। নিঝুম নিশীথে ব্যথিত বুকের মাঝে॥ মনে পড়ে যায় সহসা কখন জল-ভরা দুটি ডাগর নয়ন"

Melancholic

Jobe Sondhyabelay Priyo Tulshitolay

যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায়

Kazi Nazrul Islam

"যবে সন্ধ্যাবেলায় প্রিয় তুলসীতলায় তুমি করিবে প্রণাম। তব দেবতার নাম নিতে ভুলিয়া বারেক প্রিয় নিয়ো মোর নাম॥"

Melancholic

Rahi Rahi Keno Aajo Sei Mukh Mone Pore

রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে

Kazi Nazrul Islam

"রহি রহি কেন আজও সেই মুখ মনে পড়ে। ভুলিতে তায় চাহি যত তত স্মৃতি কেঁদে মরে॥ দিয়াছি তাহারে বিদায় ভাসায়ে নয়ননীরে,"

Discussion

Public comments for Bhese Ashe Sudur Smritir Surabhi are available on the discussion page.

View discussion