ভজন পুজন সাধ্য সাধন
যার যেমন মন তেমনি হয়
ঘরে পায় কেউ দূরের খবর
কেউ বা দেশ বিদেশে ধায়।।
গুরু দ্বারে জানিলিনে মন
কিসে হবে ভজন সাধন
অচেনা আন্দাজী জাজন
পৌঁছেনাক ঠিকানায়।।
সত্য প্রেমিক যে জনা হয়
পথের সন্ধান ঠিক জেনে নেয়
ভিয়ান যোগে পাক সে নামায়
হারায় না ধন খানা ডোবায়।।
কেউ বলে ভাই অটল ভাল
ত্যাজেছে কেউ টলাটল
যোগান্তরে সব বিফল
লালন শুধু কলঙ্ক রয়।।
Discussion
Public comments for Bhojon Pujon Saddhyo Sadhon are available on the discussion page.
View discussion