Back to Library
Devotional

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয় Shuddho Premer Premi Je Jon Hoy

Lalon Shah

Read Shuddho Premer Premi Je Jon Hoy in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
Lyrics

শুদ্ধ প্রেমের প্রেমী যে জন হয়,
মুখে ক’ক বা না ক’ক
নয়ন দেখলে চেনা যায়।।

মণিহারা ফণির মতন
প্রেম-রসিকের দুটি নয়ন
কি দেখে কি করে করে সে জন
কে কাহার অন্ত পায়।।

রূপে নয়ন করে খাঁটি
ভুলে যায় সে নাম মন্ত্রটি
চিত্রগুপ্ত তার পাপ-পুণ্যি
কিরূপে লেখে খাতায়।।

গুরুজী কয় বারে বারে
শোন রে লালন, বলি তোরে
তুই মদন-রসে বেড়াস ঘুরে
সে প্রেম মনে কৈ দাঁড়ায়।।

Read in Banglish
Shuddho premer premi je jon hoy, Mukhe kok ba na kok Noyon dekhle chena jay. Monihara phonir moton Prem-rosiker duti noyon Ki dekhe ki kore kore se jon Ke kahar onto pay. Rupe noyon kore khati Bhule jay se nam montroti Chitrogupto tar pap-punnyi Kirupe lekhe khatay. Guruji koy bare bare Shon re Lalon, boli tore Tui modon-rose beras ghure Se prem mone koi daray.

Related songs

More songs you may enjoy.

Devotional

Se Prem Samanye Ki Jana Jay

সে প্রেম সামান্যে কি জানা যায়

Lalon Shah

"সে প্রেম সামান্যে কি জানা যায় যে প্রেম সেধে গৌর হলেন বাঁকা শ্যামরায়।।"

Philosophical

Khachar Bhitor Ochin Pakhi

খাঁচার ভিতর অচিন পাখি

Lalon Shah

"খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। ধরতে পারলে মনবেড়ি দিতাম পাখির পায়।।"

Philosophical

Shobe Ki Hobe Bhobe Dhormoporayon

সবে কি হবে ভবে ধর্মপরায়ণ

Lalon Shah

"সবে কি হবে ভবে ধর্মপরায়ণ। যার যা ধর্ম সেই সে করে তোমার বলা অকারণ।।"

Philosophical

Shoda Mon Thako Bahush

সদা মন থাকো বাহুঁশ

Lalon Shah

"সদা মন থাকো বাহুঁশ, ধর মানুষ রূপ নিহারে। আয়না-আঁটা রূপের ছটা, চিলেকোঠায় ঝলক মারে।।"

Devotional

Gopone Royeche Khoda

গোপনে রয়েছে খোঁদা

Lalon Shah

"কাম গোপন, প্রেম গোপন গুরু লীলা নিত্য গোপন দেহে তোর মক্কা গোপন তাও হইলো জানাজানি ৷"

Philosophical

Hay Chirodin Pushlam Ek Ochin Pakhi

হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী

Lalon Shah

"হায় চিরদিন পুষলাম এক অচিন পাখী। ভেদ পরিচয় দেয় না আমায়, ঐ দেখে ঝরে আঁখি। পাখি বুলি বলে শুনতে পাই"

Discussion

Public comments for Shuddho Premer Premi Je Jon Hoy are available on the discussion page.

View discussion