Back to Library
Melancholic

ভুলে থাকার কথা ছিল তোমারই Bhule Thakar Kotha Chilo Tomari

Mrinal Chakraborty

Bhule Thakar Kotha Chilo Tomari lyrics by Mrinal Chakraborty (1963). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

ভুলে থাকার কথা ছিল তোমারই, আমার তো নয়,
কথা রাখার কথা ছিল তোমারই, আমার তো নয় ।

সোনা নদীর কোণাতে ওই কূল ছাপানো লহর এলে
একা তুমি আঁকবে কিছু পূর্ণ চাঁদের প্রহর এলে—
ছবি আঁকার কথা ছিল তোমারই, আমার তো নয় ।

কথা ছিল ভালোবাসায় আসব আমি মালা দিতে
তুমি শুধু ডাকবে আমায় অবহেলায় জ্বালা দিতে ।
চাঁপা বনের কাঁপা হাওয়া আরও কিছু সরল হলে
অভিমানের যত সুধা ভুলি হাসির গরল হলে—
হাসি ঢাকার কথা ছিল তোমারই, আমার তো নয় ।

Read in Banglish
Bhule thakar kotha chilo tomari, amar to noy, Kotha rakhar kotha chilo tomari, amar to noy. Sona nodir konate oi kul chapano lohor ele Eka tumi akbe kichu purno chander prohor ele— Chobi akar kotha chilo tomari, amar to noy. Kotha chilo bhalobashay asbo ami mala dite Tumi shudhu dakbe amay obohelay jwala dite. Chapa boner kapa hawa aro kichu shorol hole Obhimaner joto shudha bhuli hashir gorol hole— Hashi dhakar kotha chilo tomari, amar to noy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Ekdin Chole Jabo Onyo Pothe

একদিন চলে যাব অন্য পথে

Mrinal Chakraborty

"একদিন চলে যাব অন্য পথে যে পথে গেলে আর কেউ ফেরে না যেতে হবে যেতে দাও সময় যখন"

Melancholic

Diary-er Patagulo Chhire Phelechhi

ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি

Tapan Chowdhury

"ডায়েরির পাতাগুলো ছিঁড়ে ফেলেছি যেখানে লিখা ছিল তোমার কথা পারিনি ছিঁড়তে আমি মনের খাতা যেখানে জমে আছে হাজার ব্যথা"

Melancholic

Je Somadhi Beditar Thik Upore

যে সমাধি বেদিটার ঠিক উপরে

Manna Dey

"যে সমাধি বেদিটার ঠিক উপরে ঝুলন্ত গাছটা পড়েছে নুয়ে ওখানে যে রয়েছে শুয়ে । তার ভাগ্যকে আমি ঈর্ষা করি ।।"

Melancholic

Jetha Gaan Theme Jay Deep Nebhe Hay

যেথা গান থেমে যায় দীপ নেভে হায়

Firoza Begum

"যেথা গান থেমে যায় দীপ নেভে হায়, মিলনের নিশি ভোরে যদি মনে পড়ে, সেথায় খুঁজিও মোরে, যেথা গান থেমে যায়।।"

Nostalgic

Shesh Dekha Sei Raate

শেষ দেখা সেই রাতে

Pintu Bhattacharya

"শেষ দেখা সেই রাতে আমি একা এই রাতে– আছে কিছু তারই আবেশ, সেই প্রথম, সেই তো শেষ ।।"

Melancholic

Shiyorer Dip Jodi Sheshe Nibhe Jay

শিয়রের দীপ যদি শেষে নিভে যায়

Alpana Banerjee

"শিয়রের দীপ যদি শেষে নিভে যায় বরণের মালা যদি হতে চায় ম্লান। তবু জেগে রবো শেষের প্রহরে। তোমায় শোনাতে গান।"

Discussion

Public comments for Bhule Thakar Kotha Chilo Tomari are available on the discussion page.

View discussion