একদিন চলে যাব অন্য পথে
যে পথে গেলে আর কেউ ফেরে না
যেতে হবে
যেতে দাও সময় যখন
এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥
জীবনের রেলগাড়ি বহু পথ ঘুরে
চলে গেছে দূর থেকে আরও বহু দূরে
ঝড়-জল-বৃষ্টিতে আর রোদ্দুরে
সময় পেরিয়ে গেছে সন্ধ্যা এখন
যেতে হবে
যেতে দাও সময় যখন
এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥
মানুষের হাটে হাটে শেষ বিকিকিনি
আমি তবু রয়ে গেছি আরও বেশি ঋণী
হিসাবের খাতা খুলে কখনো দেখিনি
শোধ করা গেল না তো কি হবে এখন ?
যেতে দাও সময় যখন
এসে গেছে পৃথিবীর শেষ স্টেশন॥
Discussion
Public comments for Ekdin Chole Jabo Onyo Pothe are available on the discussion page.
View discussion