বিভূতিভূষণ Bibhutibhushan

বনফুলে ঘুরে ঘুরে প্রজাপতি ক্লান্ত যখন
শুঁয়োপোকা থামে যেই চেনা চেনা গাছের গুঁড়িতে
তখন বিকেল দেয় সন্ধের আল ধরে হানা
গোধুলি আঙুল রাখে আলগোছে পথের ধুলিতে

ব্যস্ত পর্যটক পিঁপড়ের সফর ফুরোয়
বটগাছে গুটিপোকা গুটিসুটি মারে একা একা
রোদ্দুর ঘেঁটে ঘেঁটে শেষমেষ শরীর জুড়োয়
গোধুলির আবছায়া ছুঁয়ে ছুঁয়ে সুবর্ণরেখা

দিনের আওয়াজ যেই ঝিঁঝির কোরাসে মিশে যায়
হঠাত্ জেনারেটর ওগরায় শব্দদূষণ
টুরিস্ট লজের থেকে কাজ করে ফেরে সাওঁতাল
এই পথে একা একা হাঁটতেন বিভূতিভূষণ৷

বাংলিশ/Banglish

Bonfule ghure ghure projapoti klanto jakhon Shuyopoka thame jei chena chena gacher gurite Tokhon bikel dey sondher aal dhore hana Godhuli angul rakhe algoce pother dhulite Byasto porjotok piprer sophor phuroye Botgache gutipoka gutisuti mare eka eka Roddur ghete ghete sheshmesh shorir juroye Godhulir abchaya chuye chuye subornorekha Diner awaj jei jhujhir korase mishe jay Hotath generator ogray shobdodushon Tourist lodger theke kaj kore phere saontal Ei pothe eka eka hatthen bibhutibhushan.

Discussion

Public comments for Bibhutibhushan are available on the discussion page.

View discussion