তোমায় আমি গড়তে চাই না, পড়তে চাই না, কাড়তে চাই না, নাড়তে চাই না
ফুলের মতো পাড়তে চাই না, চাইছি তোমার বন্ধুতা।
তোমায় আমি বাঁধতে চাই না, রাখতে চাই না, কাটতে চাই না, ছাড়তে চাই না
স্মৃতির মতো ঘাটতে চাই না, চাইছি তোমার বন্ধুতা।
তোমায় আমি রাখতে চাই না, থাকতে চাই না, ঢাকতে চাই না, চাখতে চাই না
তেলের মতো মাখতে চাই না, চাইছি তোমার বন্ধুতা।
তোমায় আমি রুখতে চাই না, ফুঁকতে চাই না, দুষতে চাই না, বসতে চাই না
জোঁকের মতো শুষতে চাই না, চাইছি তোমার বন্ধুতা।
উটকো লোকে এই সুযোগে তাল মিলিয়ে বিশ্রী কথা কাটবে জুড়বে
নিজের জ্বালায় নিজেই পুড়বে পুড়ুক তারা, তুমি আমি পুড়ছি না
তোমায় আমি জ্বালতে চাই না, ঢালতে চাই না, চালতে চাই না, পালতে চাই না
কদর্যতায় ঢালতে চাই না, চাইছি তোমার বন্ধুতা।
Discussion
Public comments for Chaichi Tomar Bondhuta are available on the discussion page.
View discussion