Back to Library
Philosophical

বিচার নাই হেড পোস্টে বয় Bichar Nai Head Poste Boy

Baul Rashid Uddin

Bichar Nai Head Poste Boy lyrics by Baul Rashid Uddin. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Album

Single

Release

Unknown

Lyrics

বিচার নাই হেড পোস্টে বয়
তারা দুইটি ভাই।
এক রাজ্যের দুইটি রাজা দুই পক্ষে সিপাই
তাদের ঝগড়া বিনে আর কিছুই নাই,
অবিশ্রান্ত সব সময় ॥

এই রাজ্যের ভিতরে দস্যু আছে ছয়
তাদের আক্রমণে মনে লাগে ভয়
তাদের সঙ্গে করিতে জয়, পারিল কেউ এ বিশ্বময় ॥

এই দেহের যত্ন নিতে কতই না করিলাম
স্নো পাউডার আতর সাবান কতই যে মাখিলাম
কত আরিষ্ট বলিষ্ঠ খাইলাম
তবু দিনে দিনে ক্ষয় ॥

সেনা সৈন্য আছে যত আমার এই শহরে
দুর্বলতা দেখা দিল বেলা দ্বিপ্রহরে
আমার দশটা যাবে ছার খায়ে।
প্রাণেতে হইল সংশয় ॥

বাউলকবি রশিদ বলে আর ভরসা নাই
আপন বলতে যে আছে আর কার কাছে দাঁড়াই।
এই রাজ্যে আর আমার বাগা নাই হইয়া গেলাম নিরাশ্রয় ॥

Read in Banglish
Bichar nai head poste boy Tara duiti bhai. Ek rajyer duiti raja dui pokkhe sipai Tader jhogra bine aar kichui nai, Obishranto sob somoy. Ei rajyer bhitore dossu ache choi Tader akromone mone lage bhoy Tader songe korite joy, parilo keu e bisshomoy. Ei deher jotno nite kotoi na korilam Snow powder ator saban kotoi je makhilam Koto arishto bolishtho khailam Tobu dine dine khoy. Sena soinno ache joto amar ei shohore Durbolota dekha dilo bela diprohore Amar doshta jabe char khaye. Pranete hoilo songshoy. Baulkobi Rashid bole aar bhorsa nai Apon bolte je ache aar kar kache darai. Ei rajye aar amar baga nai hoiya gelam nira-shroy.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Manush Se Jona Manush Hao

মানুষ সে জনা মানুষ হও

Baul Rashid Uddin

"মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার তুমি মানুষ আমিও মানুষ আরো মানুষ দেখতে যাও ॥"

Devotional

Hobe Mon Tor Ki Upay

হবে মন তোর কী উপায়

Rashid Uddin

"হবে মন তোর কী উপায়, ভজরে কিশোরীর পায় কিশোরী ভজন, কিশোরী পূজন, কিশোরী বিনে নাই উপায় ॥ কিশোরী তোর কমরের ঘুঙ্গুর, তোমারি চরণের নূপুর, গলাতে কণ্টকের মালা মস্তকে ময়ূর তোমার।"

Devotional

O Gourer Prem Rakhite Samanne Ki Parbi Tora

ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা

Lalon Shah

"ও গৌরের প্রেম রাখিতে সামান্যে কি পারবি তোরা। কুলশীল ইস্তফা দিয়ে হতে হবে জেন্তে মরা৷"

Devotional

Ronger Duniya Tore Chai Na

রঙের দুনিয়া তোরে চাই না

Shah Abdul Karim

"রঙের দুনিয়া তোরে চাই না দিবানিশি ভাবি যারে তারে যদি পাই না"

Philosophical

Shuddho Prem Sadhle Jara

শুদ্ধ প্রেম সাধলে যারা

Lalon Shah

"শুদ্ধ প্রেম সাধলে যারা, কাম-রতিকে রাখলে কোথা। বল গো রসিক রসের মাফিক ঘুচাও আমার মনের ব্যথা।।"

Spiritual

Janite Chai Dayal Tomar

জানিতে চাই দয়াল তোমার

Bijoy Sarkar

"জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি আমরা বহুনামে ধরাধামে কত রকমে ডাকি"

Discussion

Public comments for Bichar Nai Head Poste Boy are available on the discussion page.

View discussion