বিদায়ের বেলা মোর ঘনায়ে আসে।
দিনের চিতা জ্বলে অস্ত-আকাশে॥
দিন শেষে শুভদিন এল বুঝি মম
মরণের রূপে এলে মোর প্রিয়তম
গোধূলির রঙে তাই দশ দিশি হাসে॥
দিন গুনে নিরাশার পথ চাওয়া ফুরাল
শ্রান্ত এ জীবনের জ্বালা আজি জুড়াল।
ওপার হতে কে আসে তরি বাহি
হেরিলাম সুন্দরে আর ভয় নাহি,
আঁধারের পারে তার চাঁদ-মুখ ভাসে॥
Discussion
Public comments for Bidayber Bela Mor Ghonaye Ashe are available on the discussion page.
View discussion