যারা তোরে বাসলো ভালো,
যারা দিল প্রাণে ব্যথা,
যাবার আগে বন্ধু জেনে,
সবার পায়ে নোয়া মাথা।
যাদেরই তুই পর ভাবিলি,
যাদের চোখে জল আনিলি,
ক্ষমা চেয়ে সবার পায়ে
জানারে আজ প্রাণের কথা।
জীবনে যা পাবার ছিল,
সবাই তোরে তাই তো দিল;
যা পেলি তাঁর চরণ-ধুলি-
আর তবে তোর ভাবনা কোথা?
পাবার বাকি আছে যারা
পাবি না তুই হয়তো তাহা,
খুলিস না আর খেয়ার ঘাটে
পাওনা-দেনার জমার খাতা।।
Discussion
Public comments for Jara Tore Baslo Bhalo are available on the discussion page.
View discussion