বিফল সুখ-আশে জীবন কি যাবে?
কবে আসিবে হরি,
আর কবে বুঝাবে?
হয়ে আছি পথহারা
তোমার পাইনে সাড়া
কবে আসিয়ে তুমি পথ দেখাবে?
আসিয়ে তোমার ভবে
শুধু কি কাঁদিতে হবে?
কবে আসিবে কাছে, নয়ন মুছাবে।
সুস্মুখে না দেখি বেলা,
ফুরায়ে আসিছে বেলা,
তোমার পারে ভেলা কবে ভিড়াবে?
যদি সংসারের ঘোরে
আরো ঘুরাইবে মোরে,
মিনতি করি, এসো যবে দিন ফুরাবে।
Discussion
Public comments for Bifol Sukh-Ashe Jibon Ki Jabe are available on the discussion page.
View discussion