যখন তুমি গাওয়াও গান তখন আমি গাই।।
গানটি যখন হয় সমাপন, তোমার পানে চাই।
আরো কি মোর গাইতে হবে?
নয়নজলে নাইতে হবে?
আরো কি মোর চাইতে হবে, দিলে না যা তাই?
যে সুর তুমি গিয়েছিলে, যে কথাটি কয়েছিলে,
বারে বারে আমি তারে যাই যে ভুলে যাই।
এবার তুমি বিজন রাতে
গানটি ধর আমার সাথে
তোমার ওই তানপুরাতে, সুরাটি মোর মিলাই।।
Discussion
Public comments for Jakhon Tumi Gawao Gan are available on the discussion page.
View discussion