বিমূর্ত Bimurto

Black

তোমার উত্তাপ মিলিয়ে যাচ্ছে দ্রুত।
আমি ক্রমশ আঁধারে আলো
অথবা বিপরীত দৃশ্যটাও সত্য…

হঠাৎ আলোর উৎসে শব্দ শুনে
ঝুঁকে দেখি…
সময়, তোমাকে টানছে।

বিমূর্ত জগৎ থেকে আলোতে ফিরে
দেখি আঁধারে অন্য আমি
তীব্র আলোর অপেক্ষায় বসে আছে ।

হঠাৎ আলোর উৎসে শব্দ শুনে
ঝুঁকে দেখি…
সময়, তোমাকে টানছে।

বাংলিশ/Banglish

Tomar uttap miliye jacche druto. Ami kromosho adhare alo Othoba biporit drishyotao sotyo… Hothat alor utshe shobdo sune Jhuke dekhi… Somoy, tomake tanche. Bimurto jogot theke alote phire Dekhi adhare onno ami Tibro alor opekkhay bose ache . Hothat alor utshe shobdo sune Jhuke dekhi… Somoy, tomake tanche.

Discussion

Public comments for Bimurto are available on the discussion page.

View discussion