এখন আড়ালে মুখ তোল,
দেখ এখানে কেউ নেই।
এখন মুখোমুখি হও,
সত্যের কাছাকাছি যাও।
এখন মগ্ন হতেও পার,
এখন নগ্ন হতেও পার
তুমিই সবচেয়ে দুঃখী,
তুমিই সবচেয়ে একা!
যদিও ও বহুদূর,
তাই আত্মার কাছে যাও…
কেউই বুঝবে না এসব,
তাই দূরে সরে যেতে পারো,
সবার মাঝে শূন্যতা。
Discussion
Public comments for O are available on the discussion page.
View discussion