Back to Library
Melancholic

অনুক্ষণ Onukkhon

Black

Onukkhon lyrics by Black (2003). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 28, 2026

Album
Utshober Por
Release

2003

গীতিকার
ইমন জুবায়ের
কণ্ঠশিল্পী
জন
Lyrics

রাত ফুরোলেই স্বপ্নটা ভেঙ্গে যাবে।
জানলার বাইরে এসে দাঁড়াবে ভোর।
ভোরের বাতাসে মুছবে কি দু:খ?
কেউ বলে দেবে একা থাকার মানে?

দূরন্ত বাতাসের ভেতর হাঁটছি আমি রোদে,
কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনো মুখ।

ক্লান্ত বিকেলে শুই ঘাসের ওপর,
এখনই বৃষ্টি ঝরবে আকাশ থেকে।
তারপর আবার দীর্ঘ নিঃসঙ্গ রাত,
রাত ভর বৃষ্টির শব্দে ডুবে যেতেও পারি।

দূরন্ত বাতাসের ভেতর হাঁটছি আমি রোদে,
কোথাও পাইনা খুঁজে পরিচিত কোনো মুখ।
আমার ভেতরে নিঃসঙ্গ এক মানুষ,
নিঃশব্দে কেঁদে ওঠে বৃষ্টির রাত শেষে।

Read in Banglish
Rat phurolei shopnota bhenge jabe. Janlar baire eshe darabe bhor. Bhorer batashe muchbe ki dukkho? Keu bole debe eka thakar mane? Duronto batasher bhetor hatchi ami rode, Kothao paina khuje porichito kono mukh. Klanto bikele shui ghasher opor, Ekhoni brishti jhorbe akash theke. Tarpor abar dirgho nishonggo rat, Rat bhor brishtir shobde dube jeteo pari. Duronto batasher bhetor hatchi ami rode, Kothao paina khuje porichito kono mukh. Amar bhetore nishonggo ek manush, Nishobde kende othe brishtir rat sheshe.

Related songs

More songs you may enjoy.

Melancholic

Korun

করুণ

Black

"আরও একটা দিন আরও একটা রাত যেভাবে সময় কাটার কথা কাটছে আমার রক্ত ঝরছে"

Melancholic

Prarthonad

প্রার্থনাদ

Black

"আমার এ জীবনটাকে আমি বুঝতে পেরেও বুঝে উঠিনি আমি কি তোমার তুলির আঁচড়, শুধু তোমার রঙের খোরাক শুধু?"

Melancholic

Michimichi

মিছিমিছি

Black

"তুমি নেই, এটাই একমাত্র সত্য, অন্য সত্যরাও আছে। আমিও তাই মিছিমিছি আছি। এই লুকোচুরি খেলা মুখোশ জগতে।"

Philosophical

Prakritik

প্রাকৃতিক

Black

"বাতাসে ফুলের সৌরভ পাতা ঝরেছে শীত আসবে বলে পৃথিবী ঘুমিয়ে পড়েছে"

Melancholic

Mittha

মিথ্যা

Black

"সময় হ’লো এখন আমার মুখোমুখি বসবার বুকের কাছে প্রিয় আগুন জ্বলে উঠবার।"

Romantic

Nilgiri

নীলগিরি

Black

"এই দ্যাখোনা আলোর মেলায় পাখিদের প্রেম দুপুরবেলায় দু’হাতে নাও এসব এসব তো তোমারই"

Discussion

Public comments for Onukkhon are available on the discussion page.

View discussion