বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
সব গগন উদ্বেলিয়া— মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ ॥
তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,
চমকি কম্পিছে চেতনাধারা,
আকুল চঞ্চল নাচে সংসারে, কুহরে হৃদয়বিহঙ্গ ॥
Read Bipul Torongo Re in Bengali and Banglish transliteration, from Gitabitan.
Updated
1908
বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে।
সব গগন উদ্বেলিয়া— মগন করি অতীত অনাগত
আলোকে-উজ্জ্বল জীবনে-চঞ্চল একি আনন্দ-তরঙ্গ ॥
তাই, দুলিছে দিনকর চন্দ্র তারা,
চমকি কম্পিছে চেতনাধারা,
আকুল চঞ্চল নাচে সংসারে, কুহরে হৃদয়বিহঙ্গ ॥
More songs you may enjoy.
আছে দুঃখ, আছে মৃত্যু
Rabindranath Tagore
"আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে ॥ তবু প্রাণ নিত্যধারা, হাসে সূর্য চন্দ্র তারা,"
আঁধার এল ব’লে তাই
Rabindranath Tagore
"আঁধার এল ব’লে তাই তো ঘরে উঠল আলো জ্বলে ।। ভুলেছিলেম দিনে, রাতে নিলেম চিনে-"
আজি বিজন ঘরে নিশীথরাতে
Rabindranath Tagore
"আজি বিজন ঘরে নিশীথরাতে আসবে যদি শূন্য হাতে-- আমি তাইতে কি ভয় মানি! জানি জানি, বন্ধু, জানি-- তোমার আছে তো হাতখানি ॥"
আজি নির্ভয়নিদ্রিত
Rabindranath Tagore
"আজি নির্ভয়নিদ্রিত ভুবনে জাগে, কে জাগে ? ঘন সৌরভমন্থর পবনে জাগে, কে জাগে ? কত নীরব বিহঙ্গকুলায়ে মোহন অঙ্গলি বুলায়ে- জাগে, কে জাগে ?"
আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি
Rabindranath Tagore
"আমি জ্বালব না মোর বাতায়নে প্রদীপ আনি, আমি শুনব বসে আঁধার-ভরা গভীর বাণী॥"
অন্তর মম বিকশিত করো
Rabindranath Tagore
"অন্তর মম বিকশিত করো অন্তরতর হে-- নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে ॥ জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে।"
Discussion
Public comments for Bipul Torongo Re are available on the discussion page.
View discussion