বন্ধু সর সর
পন্থের মধ্যে বাঁকা ঝুঁড়ি কেন এমন কর
আমরা তো অভাগী নারী যাই যমুনার জলে
কুলমান হারাইলাম তোমার বাঁশির স্বরে।।
মান করিয়াছে প্রাণনাথ তোমার মান থাক
আমরা অভাগিনী নারী পথখানি ছাড়।।
লজ্জা নাই তোর নিলাজ কানাই লজ্জা নাইরে তোর
পথ ছাড় রাধাকান্ত লজ্জা ক্ষমা করি।।
ভাবিয়া রাধারমণ বলে শুনা এগো সখী
জল লইয়া ঘরে আইলা রাধা কমলিনী।
Discussion
Public comments for Bondhu Soro Soro are available on the discussion page.
View discussion