বিষয় বিষে চঞ্চল মন দিবা-রজনী।
মন তো বুঝালে বোঝে না ধর্ম-কাহিনী।।
বিষয় ছড়িয়ে কবে
মন আমার শান্ত হবে, হে।
আমি কবে সে চরণ
করিব শরণ,
যাতে শীতল হবে তাপিত পরানী।।
কোন দিন শ্মশানবাসী হব,
কি ধন সঙ্গে লয়ে যাব, হে।
আমি কি করি কি কই
ভূতের বোঝা বই,
একদিনও ভাবলেম না গুরুর বাণী।।
অনিত্য দেহেতে বাসা
তাইতে এত আশার আশা, হে।
অধীন লালন বলে,
তাই নিত্য হইলে,
আর কতই কি মনে করতে না জানি।।
Discussion
Public comments for Bishoy Bishe Chonchol Mon Diba-Rojoni are available on the discussion page.
View discussion