বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা,
হতে বঞ্চিত না হই কভু ।
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা,
হতে বঞ্চিত না হই কভু ।
এ আকাশ বাতাস এ নদ নদী
এ সাগর পাহাড় এ বনানী
ফুলে ফলে রঙে রসে
ভরে ভরে দিয়েছ যে দানে ।
কুহু কুহু কোকিলার কূজনে
গুনগুন ভ্রমরার গুঞ্জনে
প্রভাতে, নিশিথে
সূর্যের, চাঁদের খেলা এই গগনে ।
বিপদে আপদে সংশয়ে
কখনও যেন না ডরি
শত বাধা বিঘ্নের ইও
মুখমুখি যেন পড়ি ।
সত্যের দীপ চোখে জ্বালিয়ে
আঁধারের রাত যাব পেরিয়ে
ভরিব ধরণী,
হাসিতে প্রেমে, আর গান দিয়ে ।
বিশ্বপিতা তুমি হে প্রভু
আমাদের প্রার্থনা এই শুধু
তোমারি করুণা,
হতে বঞ্চিত না হই কভু ।
Discussion
Public comments for Biswapita Tumi Hey Prabhu are available on the discussion page.
View discussion