Back to Library
Melancholic

বহে শোকের পাথার আজি সাহারায় Bohe Shoker Pathar Aji Saharay

Kazi Nazrul Islam

Bohe Shoker Pathar Aji Saharay lyrics by Kazi Nazrul Islam. This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Album
Nazrul Geeti
Release

Unknown

Lyrics

বহে শোকের পাথার আজি সাহারায়।
‘নবিজী নাই’–উঠলো মাতম মদিনায়।।
আঁখি-প্রদীপ এই ধরণীর
গেল নিভে, ঘিরিল তিমির;
দ্বীনের রবি মোদের নবী চায় বিদায়।
সইলো নারে বেহেশতি দান দুনিয়ার।।

না পুরিতে সাধ আশা,
না মিটিতে তৌহিদ-পিপাসা,
যায় চলে দ্বীনের শাহানশাহ, হায় রে হায়!
সেই শোকেরই তুফান বহে লু-হাওয়ায়।।

বেড়েছে আজ দ্বিগুণ পানি
দজলা ফোরাত নদীতে,
তুর ও হেরা হেরা পাহাড় ফেটে
অশ্রু-নিঝর বয়ে যায়।।

ধরার জ্যোতি হরণ করে
উজল হল ফের বেহেশত;
কাঁদে পশু-পাখি ও তরু-লতায়,
সেই কাঁদনের স্মৃতি দোলে দরিয়ায়।।

Read in Banglish
Bohe shoker pathar aji saharay. ‘Nobiji nai’–uthlo matom modinay.. Ankhi-prodip ei dhoronir Gelo nibhe, ghirilo timir; Deener robi moder nobi chay biday. Soilo nare beheshti dan duniyar.. Na purite sadh asha, Na mitite touhid-pipasa, Jay chole deener shahanshah, hay re hay! Sei shokeri tufan bohe lu-haoway.. Bedheche aj dwigun pani Dojla Phorat nodite, Tur o Hera pahar phete Oshru-nijhor boye jay.. Dhorar jyoti horon kore Ujol holo pher behesht; Kande poshu-pakhi o toru-lotay, Sei kandoner sriti dole doriyay..

Related songs

More songs you may enjoy.

Devotional

Phule Puchinu, Bolo Bolo Ore Phul

ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল

Kazi Nazrul Islam

"ফুলে পুছিনু, বল, বল ওরে ফুল! কোথা পেলি এ সুরভি, রূপ এ অতুল? “যার রূপে উজালা দুনিয়া, কহে গুল, দিল সেই মোরে এই রূপ এই খোশবু।"

Devotional

Ashichhen Habib-e-Khoda

আসিছেন হাবিব-এ খোদা

Kazi Nazrul Islam

"আসিছেন হাবিব-এ খোদা আরশ্‌পাকে তাই উঠেছে শোর, চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর। কোকিল যেমন গেয়ে ওঠে ফাগুন আসার আভাস পেয়ে, তেমনি ক’রে হরষিত ফেরেশ্‌তা সব উঠলো গেয়ে:"

Devotional

Abe-Hayater Pani Dao

আবে-হায়াতের পানি দাও

Kazi Nazrul Islam

"আবে-হায়াতের পানি দাও, মরি পিপাসায়। শরণ নিলাম নবীজীর মোকারক পায়।।"

Devotional

Allah Namer Naye Chore Jabo Modinay

আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়

Kazi Nazrul Islam

"আল্লাহ নামের নায়ে চড়ে যাব মদিনায়। মোহাম্মদের নাম হবে মোর (ও ভাই) নদী-পথে পুবান বায়।।"

Inspirational

Khushi Loye Khosh-Rojer

খুশি লয়ে খোশ-রোজের

Kazi Nazrul Islam

"খুশি লয়ে খোশ-রোজের আয় খেয়ালি খোশ-নসিব। জ্বাল দেয়ালি শবেরাতের, জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ।"

Devotional

Laho Salam Laho, Deener Badshah

লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ

Kazi Nazrul Islam

"লহ সালাম লহ, দ্বীনের বাদশাহ জয় আখেরি নবী। পীড়িত জনগণে মুক্তি দিতে এলে হে নবীকুলের রবি।।"

Discussion

Public comments for Bohe Shoker Pathar Aji Saharay are available on the discussion page.

View discussion