মালঞ্চে আজ কাহার যাওয়া-আসা।
ঝরা পাতায় বাজে
মৃদুল তাহার পায়ের ভাষা॥
আসার কথা জানায়
ওই যে ফুলের আখর সবুজ পাতায়,
ওই দোয়েল শ্যামার কূজন কয় যে বাণী
ওই ওই ওই তার ভালোবাসা॥
মদীর সমীরণে
তার তনুর সুবাস পাই যে ক্ষণে ক্ষণে।
সবুজ বসন ফেলি
পরল ওই বন কুসমি-রঙা চেলি।
তাই বসুন্ধরায় জাগে
অরুন আশা
ওই ওই ওই আলোকের পিপাসা॥
Discussion
Public comments for Malonche Aaj Kahar Jaoa-Aasa are available on the discussion page.
View discussion