বহু বহু দিন পরে
গভীরে রাত কন্দরে,
তুমি একবারই ফোটো
বুকেতে জেগে ওঠো।
যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।
O Night Blooming Cereus
I’ll wait for you
তোমারই জন্য দেখো
চাদর পেতেছে গোটা আকাশ,
তুমি তারা নাকি জল।
তোমারই জন্য দেখো
কথায় মিশেছে মিঠে বাতাস,
হাতে আদমের বিষ ফল।
তুমি আছো,
তুমি থাকবে বলে আমি ছায়াপথ ধরে হাঁটি,
তুমি-আসবে বলে
এ উঠনে যত্নে নিকানো আছে মাটি।
যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।
O Night Blooming Cereus
I’ll wait for you
বহু বহুদিন পরে
গভীরে রাত কন্দরে,
তুমি একবারই ফোটো
বুকেতে জেগে ওঠো।
যেন আলো অনন্ত ভোরের শিশিরে
লেগে আদরে।
O Night Blooming Cereus
I’ll wait for you
Discussion
Public comments for Bohu Bohu Din Pore are available on the discussion page.
View discussion