খাঁচার আড়া প’লো ধসে
পাখি আর দাঁড়াবে কিসে?
আমি ওই ভাবনা ভাবছি বসে
আমি ওই ভাবনা ভাবছি বসে,
চমক জ্বরা বইছে গায়।
কখন জানি উড়ে যায় পাখি
কখন জানি উড়ে যায়,
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
কখন জানি উড়ে যায় পাখি,
কখন জানি উড়ে যায়।
ভেবে অন্ত নাহি দেখি
কার বা খাঁচায়, কে বা পাখি,
আমার এই আঙিনায় থাকি
আমার এই আঙিনায় থাকি,
আমারে মজাতে চায়
পাখি কখন জানি উড়ে যায় পাখি
কখন জানি উড়ে যায়।
একটা বদ হাওয়া লেগে খাঁচায়
কখন জানি উড়ে যায় পাখি,
কখন জানি উড়ে যায়।
আগে যদি যেত জানা
জংলা কভূ পোষ মানে না,
তবে উহায় প্রেম করতাম না
লালন ফকির কেঁদে কয়,
কখন জানি উড়ে যায় পাখি।
Discussion
Public comments for Ekta Bod Hawa are available on the discussion page.
View discussion