Back to Library
Philosophical

বল রে বলাই, তোদের ধরম কেমন হারে Bol Re Bolai, Toder Dhorom Kemon Hare

Lalon Shah

Read Bol Re Bolai, Toder Dhorom Kemon Hare in Bengali and Banglish transliteration.

Updated

Album

Not documented

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

বল রে বলাই, তোদের ধরম কেমন হারে।
তোরা বলিস চিরকাল
ঈশ্বর ঐ গোপাল
মানিস কৈ রে।

বনে যত বনফল পাও
এঁটো করে গোপালকে দাও
তোদের এ কেমন ধর্ম
বল সেই মর্ম
আজ আমারে।

গোষ্ঠে গোপাল যে দুঃখ পায়
কেঁদে কেঁদে বলে আমায়
তোরা ঈশ্বর বলিস যার
স্কন্ধে চড়িস তার
কোন বিচারে।

আমারে বুঝাও রে বলাই
তোদের তো সে ভাব দেখি নাই
ফকির লালন বলে, তার
ভাব বোঝা ভার
এ সংসারে।।

Read in Banglish
Bol re Bolai, toder dhorom kemon hare. Tora bolis chirokal Ishwor oi Gopal Manis koi re. Bone joto bonophol pao Ento kore Gopalke dao Toder e kemon dhormo Bol sei mormo Aaj amare. Goshthe Gopal je dukkho pay Kende kende bole amay Tora ishwor bolis jar Skondhe choris tar Kon bichare. Amare bujhao re Bolai Toder to se bhab dekhi nai Phokir Lalon bole, tar Bhab bojha bhar E shongsare.

Related songs

More songs you may enjoy.

Devotional

Amar Hoy Na Re Se Moner Moto Mon

আমার হয় না রে সে মনের মত মন

Lalon Shah

"আমার হয় না রে সে মনের মত মন। আমি জানবো কি সে রাগের কারণ।। পড়ে রিপু ইন্দ্রিয়ের ভোলে মন বেড়ায় রে ডালে আলে"

Devotional

Sai Darbesh Jara

সাঁই দরবেশ যারা

Lalon Shah

"সাঁই দরবেশ যারা, আপনারে ফানা করে অধরে মেশে তারা।"

Devotional

Murshid Janay Jare Mormo Sei Janite Pay

মুরশিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়

Lalon Fakir

"মুরশিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়। জেনে শুনে রাখে মনে সে কি কারে কয় নিরাকার রয় অচিন দেশে আকার ছাড়া চলে না সে"

Philosophical

Kuler Bou Chilam Ranri Holam

কুলের বউ ছিলাম, রাঁড়ি হলাম

Lalon Shah

"কুলের বউ ছিলাম, রাঁড়ি হলাম নাড়ি নাড়ার সাথে। কুলের আচার, কুলের বিচার আর কি ভুলি সেই ভোলাতে।"

Devotional

Adame Ahmad Ese Nabi Nam Se Janale

আদমে আহমদ এসে নবী নাম সে জানালে

Lalon Shah

"আদমে আহমদ এসে নবী নাম সে জানালে। যে তনে করিলে সৃষ্টি, সে তন কোথায় রাখিলে।"

Devotional

Torikote Dakhil Hole Sokol Jana Jay

তরিকতে দাখিল হলে সকল জানা যায়

Lalon Shah

"তরিকতে দাখিল হলে সকল জানা যায় কেনরে মন কোলের ঘোরে ঘোর ডানে বাঁয়।। আউয়ালে বিসমিল্লা ব্যক্ত মূল বটে তার তিনটি অর্থ।"

Discussion

Public comments for Bol Re Bolai, Toder Dhorom Kemon Hare are available on the discussion page.

View discussion