কুলের বউ ছিলাম, রাঁড়ি হলাম Kuler Bou Chilam Ranri Holam

Lalon Shah

কুলের বউ ছিলাম, রাঁড়ি হলাম
নাড়ি নাড়ার সাথে।
কুলের আচার, কুলের বিচার
আর কি ভুলি সেই ভোলাতে।

ভাবের নাড়ি, ভাবের নাড়া
কুল নাসালাম জগৎ জোড়া
করণ তার উল্টা দাঁড়া
বিধির ফাঁড়া কাটবে যাতে।

হয়েছি নাড়ার নাড়ি
পরণে পড়েছি ধড়ি
দিব না আচাই কড়ি
বেড়াই চৈতন্য-পথে৷

আসতে নাড়া যেতে নাড়া
এ কেবল ঘোড়া জোড়া
লালন কয়, আগাগোড়া
জানিয়ে মাথা হয় মুড়াতে।।

বাংলিশ/Banglish

Kuler bou chilam, ranri holam nari narar sathe. kuler achar, kuler bichar ar ki bhuli sei bholate. Bhaber nari, bhaber nara kul nasalam jogot jora koron tar ulta dara bidhir phara katbe jate. Hoyechi narar nari porone porechi dhori dibo na achai kori berai choitonyo-pothe. Ashte nara jete nara e kebol ghora jora lalon koy, agagora janiye matha hoy murate.

Discussion

Public comments for Kuler Bou Chilam Ranri Holam are available on the discussion page.

View discussion