মুরশিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায় Murshid Janay Jare Mormo Sei Janite Pay

মুরশিদ জানায় যারে মর্ম সেই জানিতে পায়।
জেনে শুনে রাখে মনে সে কি কারে কয়

নিরাকার রয় অচিন দেশে
আকার ছাড়া চলে না সে
নিরন্ত সাঁই
অন্ত যার নাই
যা ভাবে তাই হয়৷

মুন্সি লোকের মুন্সিগিরি
আমি কি তাই জানতে পারি
আকার নাই যার
বরজক কার
বলে সর্বদায়।

নূরেতে কুল আলম পয়দা
আবার কয় পানির কথা
নূর কি পানি
বস্তু না জানি
লালন ভাবে তাই।।

বাংলিশ/Banglish

Murshid janay jare mormo sei janite pay. Jene sune rakhe mone se ki kare koy Nirakar roy ochin deshe Akar chara chole na se Nironto sai Onto jar nai Ja bhabe tai hoy. Munshi loker munshigiri Ami ki tai jante pari Akar nai jar Borojok kar Bole sorbodoy. Nurete kul alom poyda Abar koy panir kotha Nur ki pani Bostu na jani Lalon bhabe tai.

Discussion

Public comments for Murshid Janay Jare Mormo Sei Janite Pay are available on the discussion page.

View discussion