বল রে নিমাই বল আমারে।
রাধা বলে অ-জাগরে।
কাঁদলি কেন ঘুমের ঘোরে।
সেই যে রাধার কি মহিমা
দেবে দিতে নাহি সীমা
ধ্যানে যারে পায় না ব্রহ্মা
কিরূপ জানলি সে রাধারে।
রাধে তোমার কি হয় নিমাই
সত্য করে বল গো আমায়
এমন বালক সময়
এ বোল কে শিখালে তোরে।
তুমি শিশু ছেলে আমার
মা হয়ে ভেদ পাইনে তোমার
লালন বলে, শচীর কুমার
জগত ফেললে চমৎকারে।।
Discussion
Public comments for Bol Re Nimai Bol Amare are available on the discussion page.
View discussion