কি হবে আমার গতি
কতই জেনে কতই শুনে
ঠিক পড়ে না কোন প্রীতি।।
মুচির কোটায় গঙ্গা র’ল
কলার ডেগো সৰ্প হল
সকলই ভক্তির বল
আমার নাই কোন বল-শক্তি।।
যাত্রা ভঙ্গ যার সনে
সেহি বানর হনুমানে
নিষ্ঠা গুণ রাম-চরণে
সাধুর খাতায় তার সুখ্যাতি।।
মেঘ-পানে চাতকের ধ্যান
অন্য জল সে করে না পান
লালন কয়, জগতে প্রমাণ
ভক্তির শ্রেষ্ঠ সেহি ভক্তি।।
Discussion
Public comments for Ki Hobe Amar Goti are available on the discussion page.
View discussion