Back to Library
Devotional

মন রে সামান্য কি তারে পায় Mon Re Samanya Ki Tare Pay

Lalon Shah

Read Mon Re Samanya Ki Tare Pay in Bengali and Banglish transliteration, from Lalon Geetika.

Updated

Release

Unknown

গীতিকার
লালন শাহ
ধরণ
বাউল
Lyrics

মন রে, সামান্য কি তারে পায়।
শুদ্ধ প্রেম ভক্তির বশ দয়াময়।।

কৃষ্ণের আনন্দ-পুরে
কামী লোভী যেতে নারে
শুদ্ধ ভক্তি ভক্তের দ্বারে
সে চরণ কমল- নিকটে যায়।।

বাঞ্ছা থাকলে সিদ্ধি মুক্তি
তারে বলে হেতু ভক্তি
নি-হেতু ভক্তের রতি
সবে মাত ও দীননাথের পায়।।

ব্রজের নিগূঢ় তত্ত্ব গোসাঁই
রূপের সব জানালো তাই
লালন বলে, মোর সাধ্য নাই
সে দলে যেমত রসিক মহাশয়।।

Read in Banglish
Mon re, samanya ki tare pay. Shuddho prem bhoktir bosh doyamoy.. Krishner anondo-pure Kami lobhi jete nare Shuddho bhokti bhokter dware Se choron komol- nikote jay.. Banchha thakle siddhi mukti Tare bole hetu bhokti Ni-hetu bhokter roti Sobe mato o deenanather pay.. Brojer nigurh totto gosai Ruper sob janalo tai Lalon bole, mor saddho nai Se dole jemot rosik mohashoy..

Related songs

More songs you may enjoy.

Devotional

Bol Re Nimai Bol Amare

বল রে নিমাই বল আমারে

Lalon Shah

"বল রে নিমাই বল আমারে। রাধা বলে অ-জাগরে। কাঁদলি কেন ঘুমের ঘোরে।"

Devotional

Pyari Khoma Oporadh Amar

প্যারী, ক্ষম অপরাধ আমার

Lalon Shah

"প্যারী, ক্ষম অপরাধ আমার। মান-তরঙ্গে কর পার৷ তুমি রাধে কল্পতরু ভাব-প্রেম রসের গুরু"

Devotional

Tare Ki Ar Bhulte Pari

তারে কি আর ভুলতে পারি

Lalon Shah

"তারে কি আর ভুলতে পারি আমার এই মনে, দিয়েছি মন যে চরণে। আমি যেদিকে ফিরি, সেই দিকে হেরি ঐ রূপের মাধুরী দুই নয়নে।"

Devotional

Ki Hobe Amar Goti

কি হবে আমার গতি

Lalon Shah

"কি হবে আমার গতি কতই জেনে কতই শুনে ঠিক পড়ে না কোন প্রীতি।।"

Devotional

Ay Ke Jabi Opare

আয় কে যাবি ওপারে

Lalon Shah

"আয় কে যাবি ওপারে। দয়াল চাঁদ মোর দিচ্ছে অপার সাগরে।"

Devotional

Hordom Poro Illallah

হরদম পড় ইল্লাল্লা

Lalon Shah

"হরদম পড় ইল্লাল্লা আরও রাখিয়ে বরজখ মনরে ভোলা৷ মরাকেবা মশাহেদা হইলে দেলের কাটবে পর্দা"

Discussion

Public comments for Mon Re Samanya Ki Tare Pay are available on the discussion page.

View discussion