বাসর শয্যা কেনো সাজাইলাম গো আমার আদরের বন্ধু আসল না।
সখী গো — বড় আশা ছিলো মনে মিশিব প্রাণবন্ধুর সনে
আমার মনের দুক্ষ মনেতে রহিলো।
সখী গো-আত্তর গোলাপী ভরি সাজাইলাম পানের বিড়ি
আমার কুঞ্জমোহন কার কুঞ্জে রহিলো।
সখী গো ভাইবে রাধারমণ বলে দগ্ধে রাই প্ৰেমানলে
আমার প্রাণবন্ধু আনিয়া দেখাও মোরে।
Discussion
Public comments for Basar Shojja Keno Sajailam Go are available on the discussion page.
View discussion