Back to Library
Melancholic

বনে যদি ফুটল কুসুম Bone Jodi Futlo Kusum

Rabindranath Tagore

Bone Jodi Futlo Kusum lyrics by Rabindranath Tagore (1926). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বনে যদি ফুটল কুসুম নেই কেন সেই পাখি।
কোন্‌ সুদূরের আকাশ হতে আনব তারে ডাকি॥
হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো—
এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি॥

উদাস-করা হৃদয়-হরা না জানি কোন্‌ ডাকে
সাগর-পারের বনের ধারে কে ভুলালো তাকে।
আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তায় গো—
এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সে দেয় ফাঁকি॥

Read in Banglish
Bone jodi futlo kusum nei keno sei pakhi. Kon sudurer akash hote anbo tare daki. Haoay haoay maton jage, patay patay nachon lage go-- Emon modhur ganer belay sei shudhu roy baki. Udas-kora hridoy-hora na jani kon dake Sagor-parer boner dhare ke bhulalo take. Amar hethay phagun brithay bare bare dake je tay go-- Emon rater byakul byathay keno se dey phaki.

Related songs

More songs you may enjoy.

Romantic

Oli Bar Bar Phire Jay

অলি বার বার ফিরে যায়

Rabindranath Tagore

"অলি বার বার ফিরে যায়, অলি বার বার ফিরে আসে- তবে তো ফুল বিকাশে । কলি ফুটিতে চাহে ফোটে না,"

Romantic

Adhora Madhuri Dhorechi Chondobondhone

অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে

Rabindranath Tagore

"অধরা মাধুরী ধরেছি ছন্দোবন্ধনে । ও যে সুদূর প্রাতের পাখি গাহে সুদূর রাতের গান ।।"

Romantic

Bondhu Roho Roho Sathe

বন্ধু রহো রহো সাথে

Rabindranath Tagore

"বন্ধু, রহো রহো সাথে আজি এ সঘন শ্রাবণপ্রাতে। ছিলে কি মোর স্বপনে সাথিহারা রাতে॥"

Melancholic

Holo Na Lo Holo Na Soi

হল না লো হল না সই

Rabindranath Tagore

"হল না লো, হল না, সই, হায়– মরমে মরমে লুকানো রহিল, বলা হল না।"

Nostalgic

Likhon Tomar Dhulay Hoyechhe Dhuli

লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি

Rabindranath Tagore

"লিখন তোমার ধুলায় হয়েছে ধূলি, হারিয়ে গিয়েছে তোমার আখরগুলি॥ চৈত্ররজনী আজ বসে আছি একা,"

Melancholic

Mukhkhani Karo Molino Bidhuro Jabar Bela

মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা

Rabindranath Tagore

"মুখখানি কর মলিন বিধুর যাবার বেলা-- জানি আমি জানি, সে তব মধুর ছলের খেলা ॥"

Discussion

Public comments for Bone Jodi Futlo Kusum are available on the discussion page.

View discussion