Back to Library
Humorous

বউ আমার বিয়ের আগে Bou Amar Biyeer Age

Nukul Kumar Biswas

Bou Amar Biyeer Age lyrics by Nukul Kumar Biswas (2002). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 18, 2026

Lyrics

বউ আমার বিয়ের আগে ভালোই নাকি নাচতো
নাচতে নাচতে মাঝে মাঝেই বিটিভিতে আসতো
এখন আমায় বন্দি করে সংসারের খাঁচায়
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।

বিয়ের পরে বউকে আমার বুকে দিলাম ঠাঁই
কিছুদিন পরে দেখি বউ বুকের মাঝে নাই
ও সে মাথায় উঠে হাত তুলেছে ট্রাফিকের কায়দায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।

দেয় সকল বিষয় জ্ঞান আমায় দিবা কিবা রাত্র
আমি যেন তার কাছে ক্লাস ওয়ানের ছাত্র
স-এ সংসার ক-এ করা প্রতিদিন শেখায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।

বউ রেগে গেলে দেই না আমি ভয়েতে হাঁচি
মনে হয় চিড়িয়াখানায় বাঘের খাঁচায় আছি
ভাবি কখন কোন ত্রুটি পেয়ে যে ঘাড়টাকে মটকায়।
আজকাল আর নাচে না বউ আমারে নাচায়।।

Read in Banglish
Bou amar biyeer age bhaloi naki nachto Nachte nachte majhe majhei BTV-te asto Ekhon amay bondi kore shongsherer khachay Aajkal aar nache na bou amare nachay. Biyeer pore bouke amar buke dilam thai Kichudin pore dekhi bou buker majhe nai O she mathay uthe hat tuleche trafficker kayday. Aajkal aar nache na bou amare nachay. Dey shokol bishoy gyan amay diba kiba rattro Ami jeno tar kache class one-er chhattro S-e shongshar K-e kora protidin shekhay. Aajkal aar nache na bou amare nachay. Bou rege gele dei na ami bhoyete hanchi Mone hoy chiriyakhany bagher khachay achi Bhabi kokhon kon truti peye je ghardake motkay. Aajkal aar nache na bou amare nachay.

Related songs

More songs you may enjoy.

Philosophical

Hajar Takar Jharbatita

হাজার টাকার ঝাড়বাতিটা

Manna Dey and Hemant Mukherjee

"হাজার টাকার ঝাড়বাতিটা রাতটাকে যে দিন করেছে তারই নীচে বাঈজী নাচে ঠুমরী গানের টুকরো ছুঁড়ে তবলচিটা দিচ্ছে ঠেকা সারেঙ্গীটা সুর ধরেছে পিচকিরিটা ঢালছে আতর ধূপের ধোঁয়া যাচ্ছে উড়ে।।"

Playful

Loke Keno Boure Talak Dey Bhai

লোকে কেন বউরে তালাক দেয় ভাই

Dilip Biswas and Lovely Yasmin

"লোকে কেন বউরে তালাক দেয় ভাই আমার বউয়ের মতো এতো ভালো বউ বুঝি তারা পায় নাই ।।"

Energetic

Samne Piche Daine Bame

সামনে পিছে ডাইনে বামে

Aparesh Lahiri

"সামনে পিছে ডাইনে বামে চলতি বাসে কিংবা ট্রামে"

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Humorous

Shono Shono Shono Sobai Sater Panchali

শোন শোন শোন সবাই সাতের পাঁচালী

Sudhin Sarkar

"শোন’ শোন’ শোন সবাই ‘সাতের পাঁচালী’ সংখ্যা সাতের কেরামতির কথাই শুধু বলি শোন’ ‘সাতের পাঁচালি’"

Satirical

Legend

লেজেন্ড

Shafin Ahmed, Taufiq and Fuad

"ও মাই গড তোমার নেই বুঝি প্রিজমা সেলফি নেই ওয়েস্টইন চেক–ইনস বেবি"

Discussion

Public comments for Bou Amar Biyeer Age are available on the discussion page.

View discussion