Back to Library
Inspiring

বুক বেঁধে তুই দাঁড়া দেখি Buk Bendhe Tui Dara Dekhi

Rabindranath Tagore

Buk Bendhe Tui Dara Dekhi lyrics by Rabindranath Tagore (1905). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 19, 2026

Lyrics

বুক বেঁধে তুই দাঁড়া দেখি, বারে বারে হেলিস নে ভাই!
শুধু তুই ভেবে ভেবেই হাতের লক্ষ্মী ঠেলিস নে ভাই॥

একটা কিছু করে নে ঠিক, ভেসে ফেরা মরার অধিক—
বারেক এ দিক বারেক ও দিক, এ খেলা আর খেলিস নে ভাই॥

মেলে কি না মেলে রতন করতে তবু হবে যতন—
না যদি হয় মনের মতন চোখের জলটা ফেলিস নে ভাই!

ভাসাতে হয় ভাসা ভেলা, করিস নে আর হেলাফেলা—
পেরিয়ে যখন যাবে বেলা তখন আঁখি মেলিস নে ভাই॥

Read in Banglish
Buk bendhe tui dara dekhi, bare bare helis ne bhai! Shudhu tui bhebe bhebei hater lokkhi thelis ne bhai. Ekta kichhu kore ne thik, bhese phera morar odhik— Barek e dik barek o dik, e khela ar khelis ne bhai. Mele ki na mele roton korte tobu hobe joton— Na jodi hoy moner moton chokher jolta phelis ne bhai! Bhashate hoy bhasha bhela, koris ne ar helaphela— Periye jokhno jabe bela tokhon ankhi melis ne bhai.

Related songs

More songs you may enjoy.

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Aji E Bharat Lojjito He

আজি এ ভারত লজ্জিত হে

Rabindranath Tagore

"আজি এ ভারত লজ্জিত হে, হীনতাপঙ্কে মজ্জিত হে নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা-"

Inspirational

Je Tore Pagol Bole

যে তোরে পাগল বলে

Rabindranath Tagore

"যে তোরে পাগল বলে তারে তুই বলিসনে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Philosophical

Sadhan Ki Mor Ashon Nebe

সাধন কি মোর আসন নেবে

Rabindranath Tagore

"সাধন কি মোর আসন নেবে হট্টগোলের কাঁধে? খাঁটি জিনিস হয় রে মাটি নেশার পরমাদে॥"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Discussion

Public comments for Buk Bendhe Tui Dara Dekhi are available on the discussion page.

View discussion