Back to Library
Patriotic

আজি এ ভারত লজ্জিত হে Aji E Bharat Lojjito He

Rabindranath Tagore

Read Aji E Bharat Lojjito He in Bengali and Banglish transliteration, from Gitabitan.

Updated

Lyrics

আজি এ ভারত লজ্জিত হে,
হীনতাপঙ্কে মজ্জিত হে
নাহি পৌরুষ, নাহি বিচারণা, কঠিন তপস্যা, সত্যসাধনা-
অন্তরে বাহিরে ধর্মে কর্মে সকলই ব্রহ্মবিবর্জিত হে ।।

ধিক্‌কৃত লাঞ্ছিত পৃথ্বী ‘পরে, ধূলিবিলুন্ঠিত সুপ্তিভরে-
রুদ্র, তোমার নিদারুণ বজ্রে করো তারে সহসা তর্জিত হে ।
পর্বতে প্রান্তরে নগরে গ্রামে জাগ্রত ভারত ব্রহ্মের নামে,
পুণ্যে বীর্যে অভয়ে অমৃতে হইবে পলকে সজ্জিত হে ।।

Read in Banglish
Aji e bharat lojjito he, Hinotaponke mojjito he Nahi pourush, nahi bicharona, kothin toposya, sotyosadhona- Ontore bahire dhorme korme sokoli brohmobiborjito he. Dhikkrito lanchhito prithbi'pore, dhulibilunthito suptibhore- Rudro, tomar nidarun bojre koro tare sohosa torjito he. Porbote prantore nogore grame jagroto bharat brohmer name, Punye birye obhoye omrite hoibe poloke sojjito he.

Related songs

More songs you may enjoy.

Patriotic

O Amar Desher Mati

ও আমার দেশের মাটি

Rabindranath Tagore

"ও আমার দেশের মাটি, তোমার ‘পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা ॥"

Patriotic

Oder Badhon Jotoy Shokto Hobe

ওদের বাঁধন যতই শক্ত হবে

Rabindranath Tagore

"ওদের বাঁধন যতই শক্ত হবে ততই বাঁধন টুটবে, মোদের ততই বাঁধন টুটবে। ওদের যতই আঁখি রক্ত হবে মোদের আঁখি ফুটবে, ততই মোদের আঁখি ফুটবে॥"

Patriotic

Ayi Bishadini Bina

অয়ি বিষাদিনী বীণা

Rabindranath Tagore

"অয়ি বিষাদিনী বীণা, আয় সখী, গা লো সেই-সব পুরানো গান– বহুদিনকার লুকানো স্বপ্ন ভরিয়া দে-না লো আঁধার প্রাণ ।। হা রে হতবিধি, মনে পড়ে তোর সেই একদিন ছিল আমি আর্যলক্ষ্মী এই হিমালয়ে এই বিনোদিনী বীণা করে লয়ে"

Patriotic

Aji Bangladesher Hridoy Hote

আজি বাংলাদেশের হৃদয় হতে

Rabindranath Tagore

"আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী! ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে! তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে॥"

Patriotic

Bidhir Badhon Katbe Tumi

বিধির বাঁধন কাটবে তুমি

Rabindranath Tagore

"বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান— তুমি কি এমন শক্তিমান! আমাদের ভাঙাগড়া তোমার হাতে এমন অভিমান— তোমাদের এমনি অভিমান॥"

Patriotic

Ma Ki Tui Porer Dware

মা কি তুই পরের দ্বারে

Rabindranath Tagore

"মা কি তুই পরের দ্বারে পাঠাবি তোর ঘরের ছেলে? তারা যে করে হেলা, মারে ঢেলা, ভিক্ষাঝুলি দেখতে পেলে॥"

Discussion

Public comments for Aji E Bharat Lojjito He are available on the discussion page.

View discussion