বুক চিরে দুঃখ কারে বা দেখাব কোথায় যাবো
বুক চিরে দুঃখ কারে বা দেখাব
দুঃখ অন্তরে গাথা বন্ধু বিনে বলবো কোথা
আমার প্রেমের আগুন কি দিয়া নিবাবে
বন্ধু রইল দূরদেশে আমি রইলাম আসার আশে
আমার আশা কবে মিটিবো
আসবে বলে প্রাণের কালা বিনা সুতে গাথি মালা
মালা বাসি হইলে কার গলে পরাবো?
সখী মথুরায় গিয়া এ সংবাদ আসো জানিয়া–
আমার মরণকালে চরণ নি পাইবো?
না দেখিয়া যাই মরিয়া তমাল ডালে বান্ধো নিয়া
রাধারমণ মরিয়া গেছে বন্ধুরে বলিব
Discussion
Public comments for Buk Chire Dukkho Kare Ba Dekhabo are available on the discussion page.
View discussion