Back to Library
Reflective

শোনো ঠিক শুরুর আগে Shono Thik Shurur Age

Kabir Suman

Shono Thik Shurur Age lyrics by Kabir Suman (1992). This page includes the original Bengali lyrics plus Banglish transliteration.

Updated March 29, 2026

Album
Tomake Chai
Release

1992

গীতিকার
কবীর সুমন
কণ্ঠশিল্পী
কবীর সুমন
ধরণ
আধুনিক
Lyrics

শোনো ঠিক শুরুর আগে ভূমিকাটা ছোট্ট করে জমিয়ে বলি
যদিও অনেক বলার তবুও খানেক কমিয়ে বলি
চারিদিকে চলছে যা তা—
চারিদিকে চলছে যা তা বুঝলে পরে বুঝবে এসব
সবাইকে তুষ্ট করা স্পষ্ট কথায় নয় সম্ভব

ভালোবেসে কেউ বা ঘাসে খালি পায়ে পথ চলতে
কেউ আবার সাবাড় করে পথের কাঁটা
অনেকেই জ্বলতে শুধু জ্বলতে যে চায়
কেউ আবার সলতে খোঁজে আগুন হাতে
এ সবই ভালোবাসা মনের মতো
যে যা চায় তার পেছনে তুরন্ত ছোটে

ভালোবাসা কারোর শুধুই ভালোবাসায়
কারও বা ভালোবাসা কোর্টেও ওঠে
অনেকে ভালোবাসে অমুক তমুক এটা সেটা
অনেকে ভালোবাসে সোনা রঙের রোদের ছটা
অনেকে ভালোবাসে তোমার আমার মা-বোনেদের
অনেকে ভালোবাসে নকল সাজা তানসেনেদের
এসবই ভালোবাসা মনের মতো
এসবই হয় বাঁচে বা হয় নিহত—

এতসব ভেবেই তো তাই গান বেঁধেছি
বাধা গান বাঁধ ভেঙেছে বান এসেছে
কারও কারও বেলায় এ গান বাণ হয়ে যায়
বিঁধলেও বিঁধতে পারে বুকে পেটে
তবে এ হলফ করে বলতে পারি
গান আমার বিঁধবে নাকো খিদের পেটে

যে পেট আজও রয়েছে বেঁচে দারুণ খেটে
যদিও চাই না আমি গান হোক বাণ
তার চেয়ে এ গান উঠুক তোমার আমার সবার ঠোঁটে
তবেই তো ভরবে এ বুক দুকূল ছেপে
যেমন ওঠে ভরা নদী ভরজোয়ারে

Read in Banglish
Shono thik shurur age bhumikata chhotto kore jomiye boli Jodio anek bolar tobue khanek komiye boli Charidike cholche ja ta— Charidike cholche ja ta bujhle pore bujhbe eshob Shobaikey tushto kora sposhto kothay noy sombhob Bhalobeshe keu ba ghashe khali paye poth cholte Keu abar sabar kore pother kanta Onekei jolte shudhu jolte je chay Keu abar sholte khoje agun hate E shob-i bhalobasha moner moto Je ja chay tar pechhone turonto chhote Bhalobasha karur shudhu-i bhalobashay Karur ba bhalobasha court-eo othe Oneke bhalobashe omuk tomuk eta sheta Oneke bhalobashe shona ronger roder chhota Oneke bhalobashe tomar amar ma-boneder Oneke bhalobashe nokol shaja tanseneder E shob-i bhalobasha moner moto E shob-i hoy bache ba hoy nihoto— Etoshob bhebhei toh tai gaan bendhechhi Badha gaan badh bhengechhe ban eshechhe Karur karur belay e gaan baan hoye jay Bidhleo bidhte pare buke pete Tobey e holof kore bolte pari Gaan amar bidhbe nako khider pete Je pet aajo royechhe benche darun khete Jodio chai na ami gaan hok baan Tar cheye e gaan uthuk tomar amar shobar thonte Tobey-i toh bhorbe e buk dukul chhepe Jemon othe bhora nodi bhorjoare

Related songs

More songs you may enjoy.

Inspired

Mon Amar (Tomar Kotha Shunte Bhalo Lage)

মন আমার (তোমার কথা শুনতে ভালো লাগে)

Kabir Suman

"তোমার কথা শুনতে ভালো লাগে বন্ধুরা বলে শোনায় তোমার কথা আমায় প্রায়ই তাই শুনলাম তোমার কথা, গান শোনার ছলে শুনলাম তোমাকে তাই"

Melancholic

Bose Achhi Station-e

বসে আছি স্টেশনে

Kabir Suman

"বসে আছি ইস্টিশানেতে, লেবু লজেনসের শিশিটা হাতে, বোকা কোকিলটার গলা শুকিয়ে কাঠ, গাড়ী আজ লেটে দৌডোচ্ছে। বাড়ী ছেড়েছি ডিসেমবর মাসে, পালাতে হয়নি দাদা তাড়িয়েছে, ফিরতে হলে আড়াইশো টাকা, দিতে হবে মাসের শেষে।"

Optimistic

Kakhono Somoy Ashe

কখনও সময় আসে জীবন মুচকি হাসে

Kabir Suman

"কখনও সময় আসে জীবন মুচকি হাসে ঠিক যেন প’ড়ে পাওয়া চোদ্দ আনা অনেক দিনের পর মিলে যাবে অবসর আশা রাখি পেয়ে যাবো বাকি দু-আনা৷"

Observational

Amader Jonno

আমাদের জন্য

Kabir Suman

"গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস, বাসের টারমিনাসে, মন মরা সারি সারি মুখ চোখ নাক হাত, রোগা রোগা চেহারার কনডাক্টার সব আমাদেরই জন্য। সব আমাদেরই জন্য।"

Satirical

Sare Jahan Se Achha

সারে যাঁহা সে আচ্ছা

Kabir Suman

"আমার পরিচয় – বেকার যুবক আমি, সম্বল একটাই দৈন্য। ডিগ্রির ভাঁড়ারেতে তবু কিছু মাল আছে, পকেটের ভাঁড়ারটা শুন্য। যেদিকেই তাকাই না, দেখি জন-অরণ্য, সে অরণ্যেই দেখি মানুষেরা পণ্য,"

Socially Conscious

Sir Ami Parbo (Interview)

স্যার আমি পারব (ইন্টারভিউ)

Kabir Suman

"স্যার আমি পারব স্যার আমি টাইয়ের নট্ বাঁধতে পারি না কিন্তু কোন বাস ছিদাম মুদি লেনে দাঁড়ায় এক্ষুনি বলে দিতে পারি"

Discussion

Public comments for Shono Thik Shurur Age are available on the discussion page.

View discussion