চম্পা পারুল যূথী টগর চামেলা।
আর সই সইতে নারি ফুল-ঝামেলা॥
সাজায়ে বন-ডালি
বসে রই বনমালী
যারে দিই এ ফুল সেই হানে হেলাফেলা॥
কে তুমি মায়ামৃগ
রতির সতিনি গো?
ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥
ফুলের সাথে প্রিয়
ফুল-মালীরে নিয়ো,
তুমিও একা সই, আমিও একেলা॥
Read Champa Parul Juthi Togor Chamela in Bengali and Banglish transliteration, from Ganer Mala.
Updated
1934
চম্পা পারুল যূথী টগর চামেলা।
আর সই সইতে নারি ফুল-ঝামেলা॥
সাজায়ে বন-ডালি
বসে রই বনমালী
যারে দিই এ ফুল সেই হানে হেলাফেলা॥
কে তুমি মায়ামৃগ
রতির সতিনি গো?
ফুল নিতে আসিলে এ বনে অবেলা॥
ফুলের সাথে প্রিয়
ফুল-মালীরে নিয়ো,
তুমিও একা সই, আমিও একেলা॥
More songs you may enjoy.
চম্পক-বরনি টলমল তরণি
Kazi Nazrul Islam
"চম্পক-বরনি টলমল তরণি চলে শ্যামা তরুণী যৌবন-গরবি। ডাকে দূর পারাবার ডাকে তারে বনপার, লালসে ঝরে তার পায়ে রাঙা করবী॥"
চারু চপল পায়ে যায় যুবতি গোরী
Kazi Nazrul Islam
"চারু চপল পায়ে যায় যুবতি গোরী। আঁচলের পাল তুলে সে চলে ময়ূরপঙ্খি-তরি॥"
সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে
Kazi Nazrul Islam
"সহসা কী গোল বাধাল পাপিয়া আর পিকে। গোলাপ ফুলের টুকটুকে রং চোখে লাগে ফিকে॥ নাই বৃষ্টি বাদল ওলো দৃষ্টি কেন ঝাপসা হল?"
স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা
Kazi Nazrul Islam
"স্নিগ্ধ শ্যামবেণী-বর্ণা এস মালবিকা! অর্জুন-মঞ্জুরী কর্ণে, গলে নীপ-মালিকা, / মালবিকা।।"
যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
Kazi Nazrul Islam
"যায় ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে দেহের কূলে কে চঞ্চল দিগঞ্চলা, মেঘ-ঘন-কুন্তলা।"
মিলন-রাতের মালা হব তোমার অলকে
Kazi Nazrul Islam
"মিলন-রাতের মালা হব তোমার অলকে। সজল কাজল-লেখা হব আঁখির পলকে। জলকে-যাওয়ার কলস হব অলস সন্ধ্যায়, ছল করে গো অঙ্গে তোমার পড়ব ছলকে॥"
Discussion
Public comments for Champa Parul Juthi Togor Chamela are available on the discussion page.
View discussion